পুজোতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল আবহাওয়া দফতরের তরফ থেকে। কিন্তু মায়ের কৃপায় তেমনভাবে ভারী বৃষ্টির আঁচ পায়নি দর্শনার্থীরা।তবে দশমীর সাথে সাথে রাজ্যের সঙ্গী হল বৃষ্টি। পুজোর পরেও পিছু ছাড়লো না বৃষ্টি।
বুধবার গোটা রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়।এই বৃষ্টির কারণ হিসাবে আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয় ওড়িশা ও তার সংলগ্ন উপকূলে তৈরী হয়েছে ঘূর্নাবর্ত। এছাড়া উত্তরবঙ্গেও ঘূর্নাবর্ত সৃষ্টি হয়েছে। এই দুই ঘূর্নাবর্তের জেরে বুধবার গোটা রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হয়। ফলে মঙ্গলবার যেসব মণ্ডপে প্রতিমা বিসর্জন হয়নি সেই সব পুজো কমিটির উদ্যোক্তা দের মাথায় হাত পড়ে। এই বৃষ্টির মধ্যেও অনেক জায়গায় প্রতিমা বিসর্জন হয়।
তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টাতেও রাজ্যে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। এই বৃষ্টির হাত থেকে বাদ পড়বে না কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার এর পর পরিস্থিতির পরিবর্তন হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…