নিউজ

Breaking News: মুখোমুখী হওয়ার সম্ভাবনা এই দুই দেশের!

অরূপ মাহাত: কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের তীব্র বিরোধিতা করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন সময়ে। প্রয়োজনে যুদ্ধের হুমকি দিতেও পিছপা হয়নি সে দেশের প্রশাসন। তবে ভারতের পক্ষ থেকে সরকারের বিভিন্ন মন্ত্রীরা জবাব দিলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর চুপ থেকেছেন। এবার সেই নরেন্দ্র মোদীর হাত ধরেই কি তবে দু দেশের সম্পর্কের শীতলতা কাটছে? রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে মুখোমুখি দুই দেশের রাষ্ট্রপ্রধান মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরী হওয়ায় এমনই আশা করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

আগামী ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের সম্মেলনের মঞ্চে একই দিনে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেখানে তলানিতে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের এই মুখোমুখি বক্তব্য রাখা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এই প্রথম আন্তর্জাতিক নেতাদের সামনে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। তাই সকলেই অপেক্ষা করে রয়েছেন এটা দেখতে যে, নরেন্দ্র মোদী আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর প্রসঙ্গে মুখ খোলেন কিনা! কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে মুখোমুখি দুই দেশের রাষ্ট্রপ্রধানের বক্তব্য শুনতেও আগ্রহী বিশ্ব রাজনীতির কারবারিরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026