নিউজ

ধূমপানের বিধিনিষেধ নিয়ে নতুন আইন আনছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

ধুমপানের বিধিনিষেধ নিয়ে নতুন আইন আনতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এবার থেকে আর ১৮ বছর বয়সে মিলবে না সুখটানের অনুমতি। বিড়ি হোক বা সিগারেট কিংবা যে কোন তামাকজাত দ্রব্য পান বা কিনতে গেলে ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর। নতুন আইনে এমনই নির্দেশিকা জারি করতে চলেছে মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আইনি উপদেষ্টা মন্ডলীর পরামর্শে এই নির্দেশিকা জারি করা হচ্ছে বলে জানা গেছে।

এই নির্দেশিকার মাধ্যমে দেশে ধূমপানের হার কমানো ও ধূমপান জনিত ক্ষতির পরিমাণ কমানোই স্বাস্থ্য মন্ত্রকের উদ্দেশ্য বলে জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি। এই আইন জারি হলে ২১ বছরের কম বয়সি যুবক যুবতীরা দোকান থেকে মাদক দ্রব্য ক্রয় করতে পারবে না বলে জানা গেছে। বর্তমানে ১৮ বছরের কম বয়সি তরুণ তরুণীরা মাদকদ্রব্য ক্রয় করতে পারে না। দেশের বিভিন্ন জায়গায় ধূমপানে নিষেধাজ্ঞাও জারি রয়েছে। নিষেধাজ্ঞা থাকা এলাকায় ধূমপান করলে ন্যূনতম ২০০ টাকা জরিমানা দিতে হয়।

আরও পড়ুন : সন্ত্রাস মোকাবিলার প্রসঙ্গে পাকিস্তানের কথায় ‘সুর নরম’ মার্কিন প্রেসিডেন্টের

বর্তমানে দেশে প্রতি বছর গড়ে ১০ লক্ষ মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ ধূমপান বা মাদকদ্রব্য সেবন। ভারতে ১৯ শতাংশ পুরুষ ও ২ শতাংশ মহিলা নিয়মিত ধূমপানে আসক্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026