নিউজ

রাজ্যে মাস্ক ব্যবহার ‘বাধ্যতামূলক’, নিয়ম ভাঙলে হতে পারে হাজতবাস

ভারতবার্তা ওয়েবডেস্ক: এবার রাজ্যে রবিবার থেকেই জারি হল নয়া নিয়ম। বাড়ি থেকে বাইরে বেরোলেই মুখে মাস্ক পরতে হবে। মাস্ক মানেই N-95 মাস্ক হতে হবে তা নয়, সাধারন কাপড়ের মাস্ক বা পরিচ্ছন্ন রুমাল বা ওড়না দিয়ে মুখ ঢাকলেই হবে। মাস্ক না পরে বেরোলে হতে পারে কঠিন শাস্তিস্বরূপ হাজতবাস বা জরিমানা। কিছুদিন আগেই মাস্ক পরিধানের ক্ষেত্রে বদল এনেছে কেন্দ্র। শুধুমাত্র স্বাস্থ্যকর্মী বা করোনা রোগী নয়, বাড়ির বাইরে বেরোলে সকলকেই মাস্ক পরতে হবে, এমন নির্দেশিকা দেয় কেন্দ্র।

এবার সেই পথ অনুসরণ করল রাজ্য সরকার। বাড়ি থেকে বাইরে বেরোলে মাস্ক পরিধান না করলে পুলিশ সেই ব্যক্তিকে ফের বাড়ি পাঠিয়ে দেবে। নিয়ম ভাঙলে হতে পারে জরিমানা থেকে হাজতবাস। দেশের বেশ কয়েকটি রাজ্যই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। সাধারন বাড়িতে তৈরি পরিস্কার পরিচ্ছন্ন কাপড়ের তৈরি মাস্কও ব্যবহার করা যেতে পারে। সকলকে সুস্থ রাখতে জীবাণু সংক্রমণ এড়াতে মাস্ক বাধ্যতামূলক হল বাংলায়।

এদিকে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৮০০০ ছাড়িয়ে গিয়েছে, মৃত্যু হয়েছে ২০০ এরও বেশি। তাই দিন যত এগোচ্ছে সরকারের তরফ থেকে কড়াকড়ি ততই বাড়ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026