মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের আগেই বিপত্তি। আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে ঢোকার অস্থায়ী গেট ভেঙে পড়লো প্রবল হওয়ায়। এই গেট দিয়েই স্টেডিয়ামে প্রবেশ করার কথা ছিল ট্রাম্প ও নরেন্দ্র মোদীর। প্রবল হওয়ায় সেই VVIP গেটটিই ভেঙে পড়ে এদিন। গেটটি ভেঙে পড়ার ঘটনাটি জানা যায় একজন পথচলতি মানুষের একটা ভিডিও থেকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্টিলের রড দিয়ে তৈরি অস্থায়ী গেটটি প্রবল হাওয়ায় ভেঙে পড়ছে। গেটটি ফ্লেক্স দিয়ে মোড়া ছিল, যার ফলে আরও ভারী হয়ে যাওয়ার জন্য ভেঙে পড়ে এটি।
গুজরাত পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তেমন গুরুতর কিছু ঘটেনি। গেটটি অতিরিক্ত হওয়ার জন্য ভেঙে যায়। কেউ হতাহত হয়নি, গেটটি যুদ্ধকালীন তত্পরতায় নতুন করে তৈরির কাজ চলছে। সোমবার ওই এলাকাতেই রোড শো করার কথা মোদী-ট্রাম্পের। সেখান থেকে তাঁরা যাবেন সর্দার প্যাটেল স্টেডিয়ামে, যেখানে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে বক্তৃতা রাখবেন দুই নেতা।
আরও পড়ুন : ফের নোটবন্দি, আগামী পয়লা মার্চ থেকে মিলবে না ২০০০ টাকার নোট
সোমবার দুদিনের জন্যে ভারত সফরে আসছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সোমবার আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়াম উদ্বোধন করবেন তিনি। সেখান থেকে দিল্লিতে যাবেন, সেখানে দুই নেতার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…