নিউজ

বেজে গেল শীতের আগমনী ঘন্টা, রাজ্যে বাড়বে শীত পূর্বাভাস আবহাওয়া দফতরের

কলকাতা : ঘূর্ণিঝড় বুলবুলের রেশ কাটতে না কাটতেই রাজ্যের শীতের আগমন হতে চলেছে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। অন্যান্য বছরগুলির ন্যায় এবছর এখন শীত ঠিকঠাক রাজ্যে প্রবেশ করেনি। অন্যান্য বছরে অগ্রহায়ণ মাসে শীতের আগমন হত কিন্তু এবছর তা একটু ব্যতিক্রম। যার কারন বুলবুল। কিন্তু বুলবুলের রেশ কাটার পরেই রাজ্যে শীতের আগমনী ঘন্টা বেজে উঠেছে।

আজ কলকাতায় তাপমাত্রা ২০ ডিগ্রীরও নীচে নেমে গেছে যা স্বাভাবিককের থেকে ৩ ডিগ্রী কম। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতায় সর্ব্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রী সেলসিয়াস। এবং সর্বনিন্ম তাপমাত্রা থাকবে ১৯.৫ ডিগ্রী সেলসিয়াস। আগামী তিনদিনে শহরের তাপতাপমাত্রা ১৮ ডিগ্রীতে নামার সম্ভাবনা রয়েছে। এছাড়া জম্মু-কাশ্মীরে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যে উত্তরে হাওয়া বইছে যা শীত আসার লক্ষন। এবার থেকে আশা করা যাচ্ছে রাজ্যে সম্পূর্ণরূপে আসতে চলেছে শীত।

কলকাতায় তাপমাত্রা ২০ডিগ্রী থাকলেও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রি এর নীচে নেমে গেছে। আশা করা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে কনকনে শীত পড়তে চলেছে। তার সাথেই রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ শীত আরও বাড়বে দক্ষিনবঙ্গে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026