কাঁঠালের ওজন ৫১ কেজি, বিশ্ব রেকর্ডের দাবি জানালেন কৃষক
একটি কাঁঠালের ওজন পঞ্চাশের বেশি। এমন ছবি এর আগে দেখা যায়নি। কেরালার এক চাষীর বাড়িতে হওয়া কাঁঠালকে ঘিরে শোরগোল সৃষ্টি হয়েছে। জানা গেছে, ওই চাষীর বাড়ির পেছনের বাগানের গাছে একটি বিশালাকার কাঁঠাল ধরেছে। যা দেখতে ভিড় জমিয়েছে গ্রামবাসীরা। ওই কাঁঠালের ওজন ৫১.৪ কেজি বলে দাবি করেছেন ওই চাষী।
ভারতের দক্ষিণতম রাজ্য কেরালার কোল্লাম জেলায় এই ছবি দেখা গেছে। কোল্লাম জেলার এডামুলাকল গ্রামের এক কৃষকের বাড়ির পেছনের বাগানে ৫১.৪ কেজির ওই কাঁঠালটি ধরেছে। এত বড় কাঁঠাল শুধু কেরালা নয়, ভারতবর্ষের মানুষও দেখেননি বলে দাবি ওই কৃষকের। তিনি আরও দাবি করেছেন, বিশালাকার কাঁঠালের দিক থেকে এটি বিশ্বে রেকর্ড তৈরি করেছে। এই নিয়ে নির্দিষ্ট জায়গায় আবেদন জানাবেন বলে জানিয়েছেন ওই কৃষকের পরিবার।
ওই কৃষক পরিবারের সদস্য জনকুট্টি সাংবাদিকদের বলেন, ‘এত বড় কাঁঠাল আগে কখনও দেখিনি। এর আগে পুনেতে একটি কাঁঠাল পাওয়া গিয়েছিল যার ওজন ছিল ৪২.৭২ কেজি। কিন্তু এই কাঁঠালটি তাকে ছাপিয়ে গিয়েছে। বিশ্বে সবচেয়ে বড় এই কাঁঠালটি। তাই আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ও লিমকা বুকস অফ রেকর্ডের কাছে আবেদন জানাবো, যাতে এই কাঁঠালটি বিশ্ব রেকর্ডে জায়গা করে নিতে পারে।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…