বিনোদন

Kapil Deb: বিশ্বকাপ জয়ের রাতে গোটা ভারতীয় দল খালি পেটে ঘুমিয়েছিল! এত দিনে গোপন কথা ফাঁদ কপিল দেবের

সিনেমাপ্রেমী ও ক্রিকেটপ্রেমীদের জন্য ২৪ অক্টোবর ছিল মস্ত বড় দিন। এইদিন মুক্তি পাচ্ছে বহু প্রতিক্ষীত হিন্দি ছবি ‘৮৩’। হবে নাই বা কেন? বড়দিনের আগেই বলিউডের বড় চমক দিয়েছেন পরিচালক কবীর সিং। আর প্রথম দিনের প্রথম শো দেখার জন্য আগে থেকেই হলে হলে সিনেপ্রেমীদের টিকিটের লাইন পড়ে গিয়েছে। এমনকি অনলাইনে টিকিট কাটার টিকিটের হিরিকও কম নয়। বলাই বাহুল্য, ২৩ তারিখ রাত থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে সকলদের। সিনেমা মুক্তির আগেই ৮৩ হিট হয়ে গিয়েছে তা বলা যেতে পারে। আর এই সিনেমা গত কাল গতকাল বিশ্বব্যাপি বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের গল্প উঠে আসবে এই ছবিতে। বক্স অফিসে এই সিনেমা প্রথমদিনে ভালোই ফল করেছে। এমনকি সমালোচকদের কাছেও এই সিনেমা বেশ হিট হয়েছে। তবে এই ছবি নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে বেশ উন্মাদনা যে আকাশ ছুঁয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তার আগে বৃহস্পতিবার সন্ধ‍্যায় মুম্বইতে হয়েছে রণবীর দীপিকার এই ছবির স্পেশ‍্যাল স্ক্রিনিং। এই দিন রণবীর সিং, দীপিকা পাডুকোনের পাশাপাশি উপস্থিত ছিল সিনেমার গোটা টিম। এবং ৮৩’র বিশ্বকাপে ভারতের গোটা টিম।

এই স্পেশ্যাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। আর এদিন
একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে কপিল দেব এক বিশেষ দিনের অভিজ্ঞতা শেয়ার করেছেন । কপিল দেব এদিন জানিয়েছেন, যেদিন নিজের শক্তিশালী প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জয়ের রাতে গোটা ভারতীয় দল না খেয়ে ঘুমিয়েছিল। কিন্তু কেন ভাবছেন তো? কপিল এর উত্তরে জানিয়েছেন, একটি বিল তাঁকে দেওয়া হয়েছিল বহুমূল্যের। কিন্তু কীভাবে এত টাকার বিল হয়েছিল তা আজও তাঁর কাছে রহস্যময়৷ এদিন সাক্ষাৎকারে কপিল আরও জানিয়েছেন, ভারতীয় খেলোয়াড়রা সারা রাত সেদিন পার্টি করেছিলেন। রাতে খাবার খাওয়ার আর সময় পাননি কোনো ক্রিকেটারে।

যখন আনন্দ উচ্ছ্বাস কিছুটা কমতে শুরু করে এবং প্রত্যেকে একটু কথা বলতে বসার সময় পান, তখন দেখা যায় এতটাই রাত হয়ে গিয়েছে যে, সেই সময় আর কোনও রেস্তোরাঁ বা ক্যান্টিন আর খোলা ছিলনা। অগত্যা খালি পেটেই সব খেলোয়াড়রা সেদিন রাতটা কাটিয়েছিলেন। আসলে, বিশ্বকাপ জয়ের আনন্দের পেট-মন ভরে গিয়েছিল সকলের। কপিল এদিন জানিয়েছেন, দেশের জন্য ইতিহাস লেখা ছেলেরা সেদিন আর নিজের খাওয়া নিয়ে একবারও ভাবেননি। বরং আনন্দেই সকলে ঘুমিয়েছিলেন খালি পেটে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026