বিনোদন

সিদ্ধার্থের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড!

বৃহস্পতিবার মায়ানগরীতে এল বিশাল বড় ঝড়। এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস সিজন ১৩’ এর বিজয়ী সিদ্ধার্থ শুক্লা। মাত্র চল্লিশ বছর বয়সেই থেমে গেল সিদ্ধার্থ শুক্লার জীবনের চাকা। হাসপাতাল সূত্রে খবর, ঘুমের আগে একটি ওষুধ খেয়েছিলেন তিনি। এর পরে আর ঘুম থেকে ওঠেননি সিদ্ধার্থ৷ ঘুমের মধ্যেই শান্ত মনে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সিদ্ধার্থ। বৃহস্পতিবার সকালে কুপার হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই রাস্তাতেই প্রাণ হারান অভিনেতা। সিদ্ধার্থের চলে যাওয়ার কথা এখনো কেউ বিশ্বাস করতে পারছেননা। হতবাক সকলে। তাঁর অনুরাগী, গুণমুগ্ধ, সতীর্থ আর বন্ধুরা কেউই মানতে পারছেন না যে সিদ্ধার্থ আর নেই।

অভিনেতা সিদ্ধার্থ শুক্লা অকাল প্রয়াণে ভেঙে পড়েছে গোটা বিনোদন ইন্ডাস্ট্রি। টলিউড বলিউড সর্বত্রই অভিনেতার এই আকস্মিক মৃত্যুতে শো টুইট করে চলেছেন একের পর এক অভিনেতা-অভিনেত্রী। টলিউড থেকে বলিউড সমস্ত অভিনেতা অভিনেত্রীরা তাদের সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন। টুইট করেছেন টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত,অভিনেত্রী নুসরত জাহান,অভিনেতা জিৎ, আদৃত রায়।

অভিনেতা যশ দাশগুপ্ত টুইট করে লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না’। যশ দাশগুপ্তের পর অভিনেত্রী নুসরত জাহানের টুইট করে লিখেছেন, ‘এত তাড়াতাড়ি সকলকে ছেড়ে চলে গেল! খবরটা পেয়ে মন ভেঙে গেল। এখনও বিশ্বাস করতে পারছি না। শান্তিতে থেকো।’


Copy

অভিনেতা জিৎও তার টুইটার হ্যান্ডেল এর মাধ্যমে শোক প্রকাশ করেছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘অবাস্তব! স্তম্ভিত’।

অন্যদিকে বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত নায়ক আদৃত রায় লেখেন, লাভ ইউ স্যার! সবসময় আপনার ফ্যান! যেখানেই থাকবেন ভালো থাকবেন’।

টেলি অভিনেতা নীল ভট্টাচার্য সিদ্ধার্থের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লিখছেন, “জীবন খুব ছোট। ভালোবাসা ছড়িয়ে দিন, হাসিখুশি থাকুন। জীবন সব সময়ে দ্বিতীয় সুযোগ দেয় না। সিদ্ধার্থ শুক্লার আত্মার শান্তি কামনা করি।”

এছাড়াও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জি, ইমন চক্রবর্তী সহ আরও অনেকে সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026