অরূপ মাহাত: প্রাথমিক স্কুলের গন্ডি না পেরোনো দুই বিষ্ময় প্রতিভা লাভলি ও আলি। থাকে খিদিরপুর অঞ্চলের এক বস্তিতে। বিশ্ব জিমন্যাস্টিক প্রতিযোগিতা বা বিশ্বকাপ সম্পর্কে তাদের তেমন কোন ধারনায় নেই। আর সামারসল্ট ও কার্টহুইলের কথা জানা তো তাদের ধরাছোঁয়ার বাইরে। অথচ ফেসবুকে ভাইরাল হওয়া তাদের সামারসল্ট ও কার্টহুইল দেখে মুগ্ধ দেশ বিদেশের বিখ্যাত সব জিমন্যাস্টরা। আবারও প্রমাণ হলো প্রতিভা কখনোই চাপা থাকে না।
বেশ কয়েকদিন আগে ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় দু জন ছাত্রছাত্রী রাস্তায় হাঁটতে হাঁটতে কী অবলীলায় সামারসল্ট ও কার্টহুইল করছে। কাঁধে স্কুলের ব্যাগ নিয়ে একজন যদি একের পর সামারসল্ট দিয়ে চলে তো অন্যজনও কম যায়না। কাঁধে স্কুল ব্যাগ নিয়ে কার্টহুইলে মুগ্ধ করে দর্শকদের। চোখ ধাঁধানো সেই ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ে স্যোশাল মিডিয়ায়।
খিদিরপুর অঞ্চলের ভূকৈলাস রোডের পাশে একেবারে বস্তি এলাকাতে থাকা লাভলি ও আলি ছোট থেকে কোন ট্রেনিং সেন্টারের ধারে কাছেও যায়নি। অথচ তাদের জিমন্যাস্টিক দেখে আজ মুগ্ধ ভারতের ক্রিড়ামন্ত্রী কিরেন রিজিজু থেকে জিমন্যাস্টিকের রানী নাদিয়া কোমানেচি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…