নিউজ

লকডাউনে নিয়ম বদলে চলবে ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন, নয়া নির্দেশিকা রেলের

লকডাউনের জেরে কাজ হারিয়ে রাজ্যের বাইরে আটকে রয়েছেন অসংখ্য পরিযায়ী শ্রমিক। হাতে কাজ না থাকায় চরম সংকটের মধ্যে রয়েছেন তাঁরা। কেন্দ্রের নির্দেশ থাকা স্বত্ত্বেও বেতন মেলেনি তাদের। ফলে অর্ধাহারে, অনাহারে দিন কাটছে তাদের। এই অবস্থায় নানান সমালোচনার মুখে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র। ‘শ্রমিক স্পেশাল’ ট্রেনের মাধ্যমে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ইতিমধ্যে ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। এবার ওই ট্রেন সফর নিয়ে নয়া নির্দেশিকা জারি করলো কেন্দ্র।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্যে আসা ট্রেনগুলো গন্তব্যের আগে বড় স্টেশনে থামবে। প্রতিটি স্টেশনে কিছু সংখ্যক যাত্রী কমিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাবে ট্রেনগুলো। একইসঙ্গে আরও জানানো হয়েছে যে, পুরো ট্রেনে যতগুলি শোয়ার সিট থাকবে ততগুলি টিকিটই বিক্রি করবে রেল। অর্থাৎ মোট শোয়ার সিট ১০০০ হলে, ১০০০ টি টিকিটই বিক্রি করা হবে। ধারের দিকে থাকা ফোল্ডেবল সিটগুলোর জন্য কোন টিকিট বিক্রি করা হবে না। সামাজিক দূরত্ব বিধিকে কড়া ভাবে কার্যকর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে প্রয়োজনে প্রতিদিন ৩০০ টি করে ট্রেন চালানোর কথা ঘোষণা করেন রেলমন্ত্রী পিযুষ গয়াল। ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বেশ কয়েকটি রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন। তবে এই ট্রেনগুলো এতদিন নির্দিষ্ট স্থান থেকে ছাড়ার পর একেবারে গন্তব্যে গিয়ে দাঁড়াত। কেন্দ্রের এই নয়া নির্দেশিকায় এবার তা গন্তব্যের ইগের তিনটি স্টেশনে দাঁড়াবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026