গত বছরই সিএএ এবং এনআরসি আইন দুটি পাশ হয়েছে, এবার তাকে লাগু করার প্রক্রিয়া চালু করল কেন্দ্র বিজেপি সরকার। এদিক থেকে বলা চলে মোদীর পথেই হাটছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এযেন ঠিক শিবাজির সহযোগী তানহাজি।
নাগরিকত্ব আইন পার্লামেন্ট পাশ হওয়ার পর সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যগুলি বিরোধীতা করলেও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার রাজ্যে এগুলিকে বরদাস্ত করেন নি। উত্তর প্রদেশ সরকার গত ১০ জানুয়ারি এই আইন সম্পর্কিত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তুললে ‘জীবিত কবর দেওয়া হবে’, হুমকি বিজেপি নেতার
এরপরই শুরু হয়েছে সেই আইন মত কাজ। এবার সেই আইন মত যোগী প্রশাসনের তরফ থেকে কেন্দ্রে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে উত্তরপ্রদেশে বসবাসকারী শরনার্থীর তালিকা পাঠানো হয়। সেই তালিকায় রয়েছে প্রায় ৩২ হাজার মানুষের নাম, যারা ভারতের প্রতিবেশী মুসলিম প্রধান দেশ বাংলাদেশে, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে ভারতে প্রবেশ করেছেন, এবং তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ। এমনভাবেই উত্তর প্রদেশের ২১ টি জেলা থেকে উঠে এসেছে প্রায় ৩২ হাজার মানুষের নাম।
নতুন বছরের প্রথম সপ্তাহেই স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী যোগীর প্রশাসন শরনার্থী তালিকা তৈরির কাজ শুরু করেছে। কিন্তু কোন পদ্ধতির মাধ্যমে এই শরনার্থী তালিকা তৈরি করা হল তা নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি সরকারের তরফ থেকে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সবে প্রক্রিয়া চালু হয়েছে এবং আগামীতে একাধিক সংশোধন হওয়ার সম্ভবনার কথাও তারা জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…