বর্তমান যুগে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবার সুবিধা রয়েছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অগ্রগতির সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রত্যেককেই এই মোবাইল ফোন ব্যবহার করতে হয়। কর্মব্যস্ত জীবনের মাঝে টিভি বা রেডিওতে সময় অতিবাহিত করা, প্রায় দেখা যায় না বললেই চলে। পকেট থেকে স্মার্টফোন বার করে মাত্র এক ক্লিকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ করতে পছন্দ করেন সকলেই।
এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি পোষ্ট হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে চোখের পলকে বিশ্বের যেকোন প্রান্তে একটি ভিডিও ছড়িয়ে পড়তে পারে। তাই তো অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া দরবারে পোস্ট করে থাকেন। এখনকার নতুন ট্রেন্ড শর্ট ভিডিও বানানো। মাত্র ৩০ সেকেন্ডের ভিডিওতে নিজের প্রতিভা যেমন নাচ, গান বা অভিনয় করে সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে এসেছেন অনেকেই। আবার কখনো ইউটিউবে ভাইরাল হয় ড্যান্স কভার ভিডিও। সম্প্রতি এমনই এক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা নিয়ে আজকের এই প্রতিবেদন।
এবারের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে এক কমবয়সী যুবতী ব্যাপক মিষ্টি কায়দায় নৃত্য পরিবেশন করেছেন। সে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে সুন্দর ব্যকগ্রাউন্ড দেখে নাচ করেছেন। কখনও সবুজে ঘেরা প্রকৃতির মাঝে তো কখনও উত্তর কলকাতার নস্টালজিক পুরোনো বাড়ির সামনে নাচ করেছে সে। এবার ওই যুবতী অঙ্কিতা ভট্টাচার্যের জনপ্রিয় গান ‘কমলা নৃত্য করে‘ গানের তালে অসম্ভব সুন্দর কায়দায় নাচ করেছেন। তাঁর পরনে রয়েছে লাল পাড় সাদা রঙের শাড়ি ও লাল ব্লাউজ। গানের তালে তাঁর নাচের স্টেপ ও অসম্ভব সুন্দর অঙ্গভঙ্গি মন জয় করে নেবে আপনার। ২ বছর আগে ইউটিউবে পোস্ট করা হয় এই ভিডিওটি। ইতিমধ্যেই প্রায় ৫.৯ লাখ মানুষ এই ভিডিওটি দেখেছেন।
ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। Jio, Vi-র সঙ্গে টক্কর দিতে গ্রাহকদের…
দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সম্প্রতি কেন্দ্র সরকার ৯টি রাজ্যে বিদ্যুৎ পরিষেবার…
ভারতের সাধারণ মানুষের অবসরকালীন আর্থিক সুরক্ষার জন্য চালু হওয়া Atal Pension Yojana (APY) বর্তমানে অত্যন্ত…
নিরাপদ বিনিয়োগের কথা ভাবলে এখনও বহু ভারতীয়ের প্রথম পছন্দ পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প। এর…
পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি “লক্ষ্মীর ভান্ডার”…
পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…