ভাইরাল & ভিডিও

Viral Video: ভোজপুরি গানের চলন্ত মেট্রোতে তুমুল নাচ যুবতীর, লোকে বলল, ‘দিল্লি মেট্রোতে নিষিদ্ধ…’

আজকালকার দিনে সোশাল মিডিয়াতে রিল ভিডিও পোস্ট করা ব্যাপক ট্রেন্ড হয়েছে। লাখ লাখ মানুষ এই সমস্ত ভিডিও পছন্দ করেন। তাই মানুষজন সুযোগ পেলেই নিজের শর্ট ভিডিও বানিয়ে সোশাল মিডিয়াতে আপলোড করে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করেন। এই ইন্টারনেটে দিল্লী মেট্রোতে ভাইরাল রিল বানানো নিয়ে প্রায় বিতর্ক হয়। এমনকি এই সমস্যা থেকে মুক্তি পেতে দিল্লী মেট্রো রেল কর্পোরেশন বা DMRC ট্রেনের কোচে নাচ বা ভিডিও বানানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু তাতে পাত্তা দিচ্ছেন না দিল্লী নিবাসী। এবার সোশাল মিডিয়াতে ভাইরাল দিল্লি মেট্রোর নতুন রিল ভিডিও। আপনি এই ভিডিওটি সমন্ধে বিস্তারিত জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।

ভাইরাল ভিডিওর বিবরণ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভোজপুরি গানে নাচের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে এই ভিডিও শুট করা হয়েছে দিল্লীর চলন্ত মেট্রোতে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, মেট্রোতে এক তরুণী উদ্দাম ভঙ্গিতে ভোজপুরি গানে নাচছেন। ‘সাজ কে সানওয়ার কে জাব আভেলু’ গানের তালে মেয়েটির নাচ দেখে হতভম্ব যাত্রীরা। গোলাপী রঙের স্লিট স্কার্ট ও কালো টপ পরা ওই তরুণী মনে হচ্ছে নাচের আবেশে মগ্ন। ভিডিওটি ইনস্টাগ্রামে ‘delhi.connection’ নামে একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মেট্রোর ভেতরে প্রচুর যাত্রী রয়েছেন। তরুণীর নাচ দেখে কেউ হেসে মজা করছেন, আবার কেউ অবাক হয়ে তাকিয়ে আছেন।

ভাইরাল ভিডিওতে দর্শকদের প্রতিক্রিয়া

তবে মেয়েটি এসবের দিকে তাকিয়ে নাচছেন না। মনে হচ্ছে, তিনি নিজের মতো করে গান শুনে নাচছেন। ইতিমধ্যে ভিডিওটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ইনস্টাগ্রামে ভিডিওটিতে প্রচুর লাইক ও কমেন্ট এসেছে। তবে কমেন্ট করে বেশীরভাগ মানুষ জানিয়েছে মেট্রোতে এমন কার্যকলাপ অন্যদের অস্বস্তিতে ফেলবে। কেউ কমেন্ট করে লিখেছেন, “মেট্রোতে এমন নাচা যায়?” তো কেউ লিখেছেন, “কে এই মেয়েটি? নাচটা অসাধারণ!” আবার একজন রসিকতা করে কমেন্ট করেছেন, “মেট্রোতে এমন নাচ দেখে মজা লাগলো!” তবে অনেকে মনে করছেন, মেট্রোতে এমন নাচা উচিত নয়। যাত্রীদের বিরক্তি হতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026