খেলা

Virat Kohli: কেন ১৮ নম্বর জার্সি পরেন বিরাট কোহলি? নিজেই ফাঁস করলেন গোপন তথ্য

জার্সির পিছনে লেখা নম্বারটি যেকোনো খেলোয়াড়ের জন্য ধীরে ধীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হোক ফুটবল কিংবা ক্রিকেট, এক সময় এই জার্সি নম্বরগুলো হয়ে দাঁড়ায় ওই খেলোয়াড়ের পরিচয়। যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৭ নম্বর জার্সি পরে এতটাই সফল হয়েছেন যে, তাঁকে সিআর-সেভেন বলে ডাকা হয়। ঠিক তেমনই ১০ নম্বর জার্সি পরে দুর্দান্ত সফলতার কারণে লিওনেল মেসি হয়ে উঠেছেন এলএম-টেন। যদি ক্রিকেটের কথা বলি, তবে মহেন্দ্র সিং ধোনির ৭ নম্বর জার্সি হোক কিংবা শচীন টেন্ডুলকারের ১০ নম্বর জার্সি, ছুঁয়ে দেখার আগে অন্তত কয়েকবার ভাববেন যে কোন খেলোয়ার।

একজন খেলোয়াড়ের জন্য তার জার্সি নম্বর কতটা গুরুত্বপূর্ণ? এমন প্রশ্ন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে করা হলে তিনি তার ১৮ নম্বার জার্সি প্রাপ্তির কাহিনী বলেন। আপনারা জানলে অবাক হবেন যে, বিরাট কোহলি নিজের ১৮ নম্বর জার্সি নিজে পছন্দ করেননি। বরং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার সময় তার হাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে তুলে দেওয়া হয় ১৮ নম্বর জার্সি। যেটি বর্তমান সময়ে একটি ব্র্যান্ড হয়ে উঠেছে।

সংবাদ মাধ্যমের এক প্রশ্নত্তর পর্বে বিরাট কোহলি বলেন,’শুরুতে এই জার্সির নম্বর আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল না। প্রত্যেকের একটি জার্সি নম্বর দেওয়া হয়, সেই হিসেবে আমাকেও এটি দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে দুটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা সংযুক্ত হয়েছে আমার এই জার্সি নম্বারে।’ তিনি বলেন, ‘প্রথমত আমি ভারতের জার্সিতে ২০০৮ সালের ১৮ই অগস্ট আমি ভারতের হয়ে অনূর্ধ-১৯ বিশ্বকাপ খেলতে মাঠে নামি এবং দ্বিতীয়টি হল ২০০৬ সালের ১৮ই ডিসেম্বর, যে দিন আমার বাবা মারা যান।’

প্রথমে এই জার্সি নম্বরের সাথে আমার কোন সংযোগ না থাকলেও পরবর্তীতে দুটি ঘটনা যুক্ত হয়েছে আমার এই জার্সি নম্বরে। ফলে এই নম্বরটি আমার জন্য বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উল্লেখ্য, বিরাট কোহলি বর্তমানে ভারতীয় প্রিমিয়ার লিগে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জার্সিতে মাঠ কাঁপাতে ব্যস্ত রয়েছেন। আইপিএল শেষ হতে না হতেই ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন তিনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026