দেশ

লাগাতার বাড়ছে করোনা সংক্রমন, সম্পূর্ণ লকডাউন হতে পারে মহারাষ্ট্রে

গত বছর থেকেই বিশ্বজুড়ে প্রত্যেকটি মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে করোনা ভাইরাস প্যানডেমিক। চলতি বছরের শুরুতে করোনার প্রকোপ কিছুটা কমলেও মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে আবারো পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এপ্রিল মাসের শুরুতে করোনা সংক্রমনের গগনচুম্বী গ্রাফ রীতিমতো উদ্বেগে ফেলেছে ভারতবাসীকে। বর্তমানে গোটা দেশজুড়ে দৈনিক সংক্রমণ ১ লাখ ছাড়িয়েছে। তার ওপর গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে। তাই উদ্ভব ঠাকরে কিছুদিন আগেই সপ্তাহান্তে লকডাউন ও দৈনিক নাইট কার্ফু জারি করেছিল। তবে বর্তমানে জানা যাচ্ছে মহারাষ্ট্রে হয়তো সম্পূর্ণ লকডাউন হতে পারে।

সূত্র মারফত জানা গিয়েছে যে সর্বদল বৈঠকের আসরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে সম্পূর্ণ লকডাউন করার কথা বলেছেন। কারণ বর্তমানে গোটা দেশজুড়ে যা দৈনিক সংক্রমণ হচ্ছে তার অর্ধেক সংখ্যা আসছে মহারাষ্ট্র থেকে। তাই করোনার ভয়াবহতা দিনে দিনে বাড়ছে মহারাষ্ট্রে। তাই সর্বদল বৈঠকে সম্পূর্ণ লকডাউন করার প্রস্তাব দেওয়া হয়। তবে তাতে সায় দেয়নি শিবসেনা, কংগ্রেস ও এনসিপি। সেই সাথে বিজেপি শিবিরও সম্পূর্ণ লকডাউনের তীব্র বিরোধিতা করেছে। এই মুহূর্তে প্রশাসনের তরফে জানানো হয়েছে যে কিছুদিনের সম্পূর্ণ লকডাউন এর দরকার আছে মহারাষ্ট্রে। এই বিষয়ে আজ অর্থাৎ রবিবার কোভিড টাস্কফোর্সের সাথে বৈঠক হবে এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

তবে মহারাষ্ট্র এখন থেকেই অনেক সাবধান হয়ে গেছে। কিছুদিন আগে থাকতেই মহারাষ্ট্রে সপ্তাহান্তে লকডাউন শুরু হয়ে গেছে। এছাড়াও কড়াকড়ি করে দেওয়া হয়েছে নাইট কার্ফুকে। বন্ধ রয়েছে সমস্ত মল, সিনেমা হল, বেসরকারি অফিস, রেস্তোরাঁ ইত্যাদি। তবে তার পরেও মহারাষ্ট্রে সংক্রমনের গতি শ্লথ হয়নি। তাই সম্পূর্ণ লকডাউন এর ভাবনাচিন্তা মহারাষ্ট্র সরকারের। তবে অন্যদিকে মহারাষ্ট্রের মানুষের ব্যবসার ক্ষতি হচ্ছে বলে অনেকেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। আবারো লকডাউন চাপিয়ে দেওয়া হলে বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা করছে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026