বিকেলের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, তবুও মিলবেনা স্বস্তি

গরমের তীব্র দাবদাহের মধ্যেই আবারো দক্ষিণবঙ্গ জুড়ে আবারো ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। নতুন রিপোর্ট থেকে জানা গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিকেলবেলা বৃষ্টি হওয়ার কারণে, তাপমাত্রা কম হবার খুব একটা সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিকেল কিংবা সন্ধ্যার দিকে কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বৃদ্ধি পেয়ে ৩৮ ডিগ্রী সেলসিয়াস হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তেমন একটা তাপমাত্রা হেরফের হবে না। রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আদ্রতা। আকাশে মেঘ থাকলেও বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর ফলে এখনই কিন্তু অস্বস্তিকর গরম কমে যাওয়ার কোন সম্ভাবনা নেই।

আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বিকেলের দিকে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা এবং শহরতলীর দিকে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গেই, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। শনিবার দুপুর পর্যন্ত যা পূর্বাভাস, তাতে শহরে কালবৈশাখীর সম্ভাবনার কথা শোনাচ্ছেন না আবহবিদরা।

আগামী পাঁচ দিন উত্তরবঙ্গেও তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়নি। তবে মঙ্গলবার পর্যন্ত আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত।

BharatBarta Desk

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026