নিউজ

West Bengal Weather Update: ফের বৃষ্টির সম্ভাবনা! দেখা যাবে ঘন কুয়াশাও, পূর্বাভাস আবহাওয়া দফতরের

জানুয়ারির এক্কেবারে প্রথম দিন থেকে গোটা বঙ্গবাসী এই কনকনে ঠান্ডায় বেশ কাঁপতে শুরু করেছে । তবে ক্রমাগত নামতে থাকা এই তাপমাত্রার পারদ সপ্তাহের শেষে এবার ধীরে ধীরে কিছুটা উঠতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যে জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার আগমনের ফলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রাজ্যে। বৃষ্টির পাশাপাশি রাজ্যের বাড়বে তাপমাত্রার পারদও। রবিবার ও সোমবার রয়েছে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়াবিদরা।

রবিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু রবিবার নয় সামনের সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং সোমবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে এলেই উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা বাড়বে।

পাশাপাশি আলিপুর হাওয়া অফিস থেকে জানিয়েছে, আগামী শুক্রবার এবং শনিবার ঘন কুয়াশা বিরাজ করবে উত্তরের জেলাগুলোতে। পাশাপাশি দক্ষিণবঙ্গের পাঁচ জেলাতে রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা। সকাল সকাল ঘন কুয়াশার চাদরে মুড়ে যাবে বাংলার এই জেলাগুলি। নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশা দেখা গেলেও, ৪৮ ঘন্টা পর ফের স্বাভাবিকের দিকে এগোবে। আর রাজ্যে ৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ভোরের দিকে কুয়াশা দেখা দিলেও সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিনে ৫ ডিগ্রি বেশি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকলেও তার পরেও সেভাবে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026