অফবিট

করোনা লড়াইয়ে এগিয়ে এইসব মানুষগুলো, সামাজিক দূরত্ব বঝায় রেখে চলছে গ্রামের কাজ

শ্রেয়া চ্যাটার্জি – এই মানুষগুলো হয়তো জানেনই না লকডাউন এর মানে কি? কিংবা সামাজিক দূরত্ব ঠিক কাকে বলে? আর কেনই বা এত কিছু মানা হচ্ছে? হয়তো তাদের কাছে স্পষ্ট নয়, কারণ তাদের কাছে এটা ২১ দিনের যুদ্ধ নয়, তারা প্রতিদিনই যুদ্ধ করে বাঁচে অভাবের সাথে। পরনে কাপড় নেই, দুবেলা দুমুঠো ভাত জোটে না। তবুও জল আনতে যাওয়ার সময় সামাজিক দূরত্ব তারা বজায় রেখেছে। নিজেদের আন্দাজ মতোই বেশ খানিকটা দূরত্বে চক দিয়ে গোল গোল দাগ কেটে দাঁড়িয়ে রয়েছে তারই মাঝখানে।

সবকিছুর জন্য শিক্ষার প্রয়োজন হয় না, শহরে মফস্বলে আমরা অনেক শিক্ষিত মানুষকে দেখছি, যারা লকডাউন মেনে নিচ্ছেন না। সামাজিক দূরত্ব মানছেন না। এই কদিনের ছুটিকে তারা বেশ বাইরে বেরিয়ে ঘুরে বেড়াতে চাইছেন এদিক থেকে ওদিক। এই মানুষগুলোকে দেখুন, যারা কারুর না কারুর কথা শুনে এই বিষয়টি মেনে নিয়েছে। আমাদের শিক্ষিত সম্প্রদায়ের বোধ হয় এদের থেকে সত্যিই কিছু শেখার আছে। এদেরকে রাস্তাঘাটে দেখলে যে সমস্ত শিক্ষিত সম্প্রদায় নাক সিঁটকে তথাকথিত নিজেদেরকে বাবু বলে ভাবেন, তারা আজ এই ছবিটা দেখে কিছু শিখুন।

দুপাতা পড়াশোনা করলেই আপনি একজন দেশের সচেতন নাগরিক হবেন এ কথা ভাবা আপনার ভুল। সকালবেলা উঠেই মনে হচ্ছে বাজারের ব্যাগটা নিয়ে মাস্ক না পড়েই একটুখানি বাজারের মধ্যে ঠাসাঠাসি ভাবে ঘুরে ঘুরে বাজার করলেই আপনি একজন নাগরিক হবেন তা কিন্তু নয়। ভারতবর্ষের নাগরিক আপনি থাকবেন কিন্তু আপনি দেশের প্রতি কতটা সচেতন বা দেশকে নিয়ে আপনি কতটা চিন্তিত তা কিন্তু আপনারই ব্যবহারের মাধ্যমে প্রকাশ পাবে না। তখনই আপনাকে এই তথাকথিত অশিক্ষিত মানুষগুলোর নিয়মকে মেনে নিতে হবে।

আসুন আমরা সকলে মিলে যুদ্ধে নামি, করোনা ভাইরাস আক্রমনকে আমাদের যুদ্ধ বলেই মনে করতে হবে। ধনী-দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত জাতি, ধর্ম নির্বিশেষে আমরা লকডাউন মেনে নিই এবং সামাজিক দূরত্ব বজায় রাখি। করোনা ভাইরাস কোন জাত, ধর্ম দেখে থাবা বসাচ্ছে না। যখন সে তার ভয়ঙ্কর রূপ নিয়ে প্রবেশ করছে তখন শহর থেকে গ্রাম ধুলিস্যাৎ করে দিচ্ছে। তাই আর নয় এবার সময় এসেছে আমাদের প্রত্যেকের সচেতন হয়ে ওঠার।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026