অরূপ মাহাত: মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করায় বিজেপির লক্ষ্য। আজ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এক বিজেপি কর্মী খুনের ঘটনায় এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়।
গতকাল গভীর রাতে দাঁতনের জেনকাপুর অঞ্চলের সন্তোষপুর গ্রামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্ষা হাঁসদা নামে বিজেপির এই সক্রিয় আদিবাসী নেতাকে খুন করার পরে গাছে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন গ্রামবাসীদের একাংশ। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে।
এ ঘটনায় মুখ খুলে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বিষোদগার করেন মুকুল রায়। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে রাজ্যের গণতন্ত্র সুরক্ষিত নয়। রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই লড়াই করছে বিজেপি।’ এই লড়াইয়ে সাধারণ মানুষকে বিজেপির পাশে থাকার আর্জি জানান তিনি।
প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে জেলায় ভালো ফল করার পর পুরুলিয়াতে ঠিক এই কায়দাতেই বেশ কয়েকজন বিজেপি কর্মীর দেহ উদ্ধার করেছিল পুলিশ। তখনও অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…