নিউজ

পৃথিবীর এমন কোন শক্তি নেই যে রামমন্দির তৈরী আটকে দেবে : রাজনাথ

অরূপ মাহাত: ভোট বৈতরণী পার রামই ভরসা শাসকের, তাই বারবার ঘুরে ফিরে আসছে সেই রামের প্রসঙ্গ। কয়েকদিন আগে ভোটের প্রচারে ঝাড়খণ্ডে এসে রামমন্দিরের প্রসঙ্গ তুলেছিলেন অমিত শাহ। সুপ্রিমকোর্টের রায়ের প্রসঙ্গ তুলে সেদিন কংগ্রেসকে আক্রমন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রবিবার আবারও রামমন্দির তৈরী নিয়ে হুঙ্কার শোনা গেল প্রতিরক্ষামন্ত্রীর গলায়। এদিন তিনি কার্যত হুঁশিয়ারির সুরে এদিন তিনি বলেন, ‘পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে রামমন্দির তৈরী আটকে দেবে।’

ঝাড়খণ্ডের পালামৌতে এক নির্বাচনী সভায় রবিবার বক্তব্য রাখেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই সভা থেকেই রামমন্দির প্রসঙ্গে বিরোধীদের আক্রমণ করেন তিনি। রামমন্দির নিয়ে নিজেদের বরাবরের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমরা অযোধ্যায় সর্বোচ্চ রামমন্দির গড়তে বদ্ধপরিকর।’

সুপ্রিমকোর্টের রায় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ‘এই রায়ের ফলে রামমন্দির তৈরিতে গতি আসবে।’ এর পরেই রামমন্দির গড়তে বিরোধীদের হুঁশিয়ারি দিন তিনি। অবশ্য প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। তাদের বক্তব্য, সারা বছর জুড়ে এত বিকাশ ঘটিয়েছে বিজেপি সরকার যে ভোটে রাম ছাড়া কোন ইস্যু নেই ওদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026