দেশ

ফের দেশজুড়ে দ্বিতীয় লকডাউন? স্পষ্ট জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

দেশজুড়ে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ উদ্বেগে ফেলেছে গোটা দেশবাসীকে। করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে দেশের কয়েকটি রাজ্যে। মার্চ মাসের শেষের দিকে গোটা দেশজুড়ে দৈনিক সংক্রমণ ১ লাখের কাছাকাছি ছিল। তবে এবার সম্প্রতি সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে দৈনিক সংক্রমণ ১ লাখ ৬৮ হাজারের গণ্ডি পেরিয়েছি। তবে এত ভয়ানক অবস্থাতেও লকডাউনের পথে হাঁটবে না ভারত। এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি সরাসরি বলেছেন, এই মুহূর্তে সরকার বড়সড় কোন লকডাউন এর সিদ্ধান্ত নেবে না। তবে দেশজুড়ে করোনা বিধিতে বেশ কিছু পরিবর্তন আনা হবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাসের সাথে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে তিনি যোগান বৃদ্ধির জন্য ভারতকে দেওয়া ঋণপ্রদানে পরিধি বাড়ানোর সম্বন্ধে আলোচনা করেছেন। সেই সাথে তিনি টুইট করে বলেছেন, “করোনা সংক্রমনের দ্বিতীয় ঢুকতে কেন্দ্র যে যে পদক্ষেপ করতে চলেছে তার মধ্যে রয়েছে টেস্ট ট্রাক ট্রিট ভ্যাকসিনেশন। সেইসাথে এখন সকলকে নয়া কোভিড ১৯ গাইডলাইন মেনে চলতে হবে।”

আসলে নির্মলা সীতারামন সোজাসুজি জানিয়েছেন যে গতবছরের লকডাউনে ভারতের অর্থনীতির ভিত নাড়িয়ে দিয়েছে। এরপর চলতি বছরে আবার দেশজুড়ে লকডাউন জারি হলে অর্থনীতি পুরোপুরি থমকে যেতে পারে। আর সেই শোচনীয় অবস্থায় ঘুরে দাঁড়ানো খুব কঠিন হয়ে পড়বে। তাই আক্রান্তদের নিয়ে অবশ্যই আমাদের ভাবতে হবে। বানানো হবে আরও কড়া করোনা গাইডলাইন বিধি। প্রসঙ্গত উল্লেখ্য, মহারাষ্ট্রে গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমনের খবর সামনে আসছে। তাই এবার মহারাষ্ট্র সরকার আজ অর্থাৎ বুধবার রাত ৮ টা থেকে ১৫ দিনের জন্য কার্ফু জারি করে দিয়েছে। এই কয়েকদিন গোটা রাজ্য জুড়ে ১৪৪ ধারা জারি থাকবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026