নিউজ

‘করোনা নিয়ে ভয়ের কিছু নেই, সরকার যথাসম্ভব ব্যবস্থা করেছে’, বললেন নরেন্দ্র মোদী

ফের একবার করোনা ভাইরাস নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ টুইটারে করোনা ভাইরাস নিয়ে বেশ কয়েকজনের টুইটের রিপ্লাই দেন প্রধানমন্ত্রী স্বয়ং। সেখানেই তিনি বলেন, ‘চিন্তার কোনো কারণ নেই। সরকার যথাসম্ভব ব্যবস্থা করেছে করোনা নিয়ে। যাতে আর ছড়িয়ে না পড়ে তার জন্যে সবকিছু করছে সরকার।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশবাসীর স্বাস্থ্যের দিকে আমরা সবসময়ই খেয়াল রাখছি। বিভিন্ন স্তরের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যাতে ভাইরাস আর না ছড়ায়। ডাক্তার, নার্সরা দিনরাত চেষ্টা করে যাচ্ছে। ওদের অবদান দেশবাসী মনে রাখবে।’ আজ টুইটারে বেশ কয়েকজন করোনা রুখতে সরকারের বিভিন্ন ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সেই টুইট গুলিরই রিপ্লাই করেছেন প্রধানমন্ত্রী। একটি রিপ্লাইয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশের দায়িত্বশীল নাগরিকরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের শক্তি যোগাবেন। দেশের নাগরিকরা এমন কিছু করবেন না যার জন্য অন্যকেউ বিপদে পড়েন।’

আরও পড়ুন : ‘ভয়ের কিছু নেই’, সুস্থ হয়ে বললেন দিল্লির প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি

বিরোধীদের অভিযোগ করোনা ভাইরাস নিয়ে প্রথম থেকেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়নি সরকারের তরফে। সরকারের তরফ থেকেও মেনে নেওয়া হয়েছে একথা। তবে কেন্দ্রীয় সরকারের তরফে প্রথম থেকেই বলা হচ্ছে, করোনা নিয়ে চিন্তার কিছু নেই। সরকার যথেষ্ট তৎপর হয়েছে এই বিষয়ে। ভাইরাস যাতে বেশি না ছড়ায় তার জন্য যথেষ্ট ব্যবস্থা সরকার নিয়েছে বলেই জানাচ্ছেন প্রধানমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026