জম্মু কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর ভারতের নতুন মানচিত্র প্রকাশ করেছে কেন্দ্র সরকার। এই মানচিত্র নিয়ে আপত্তি তুলেছিল নেপাল। পড়শি দেশ নেপালের এই অভিযোগ বৃহস্পতিবার খারিজ করে দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাবিশ কুমার বৃহস্পতিবার সাংবাদিক দের বলেছেন, “নতুন মানচিত্রে ভারত এবং নেপালের সীমানায় কোনো পরিবর্তন করা হয়নি। মানচিত্রে ভারতের সার্বভৌম এলাকাই নির্দিষ্ট করা হয়েছে।”
আরও পড়ুন : ৪৮ ঘন্টার চূড়ান্ত সময়সীমা পাক প্রধানমন্ত্রীকে, পদত্যাগ না করলে বৃহত্তর বিরোধী আন্দোলনের হুমকি
নতুন মানচিত্র প্রকাশের পর গত বুধবার নেপালের তরফ থেকে অভিযোগ তোলা হয়, কালাপানি অঞ্চলটিকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে কিন্তু আদতে সেটি নেপালের অংশ। নতুন মানচিত্রে কালাপানি অঞ্চলটিকে ভারতের উত্তরাখন্ড রাজ্যের অংশ হিসেবে দেখানো হয়েছে।
দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলে, বিদেশমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করার চেষ্টা করছে ভারত। প্রসঙ্গত ১ নভেম্বর থেকে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পর এই মানচিত্র প্রকাশ করা হয়েছে। এরপরই নেপালের তরফে ওই মানচিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…