রাজ্য

দুপুরের পর যেসব জেলায় নামবে ঝেঁপে বৃষ্টি

মার্চ মাস শেষ হয়ে গেলেও প্রবল দাবদাহে রীতিমতো নাজেহাল হচ্ছে বাঙালিরা। বাংলায় দিনের পর দিন তাপমাত্রার পারদ ক্রমশ লাফিয়ে বাড়ছে। ভ্যাপসা গরমে প্রাণ যেন ওষ্ঠাগত। তবে এই সময় স্বস্তির খবর শোনান আলিপুর আবহাওয়া দপ্তর। আজ অর্থাৎ শনিবার বঙ্গবাসী বিকেলের দিক থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে। আজকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সকাল থেকে দাবদাহে চরম অস্বস্তিতে পড়তে পারে সবাই।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে সকাল থেকে বেলা গড়ালে তাপমাত্রার পারদ চড়বে এবং অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করবে। তবে বেলা গড়িয়ে বিকেল দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেলের দিকে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ হতে পারে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘন্টা। এর ফলে ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে পারে বঙ্গবাসী।

গত সপ্তাহ থেকে প্রায় প্রতিদিন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল। তাতে কিছুটা বিরাম মিলেছিল গতকাল অর্থাৎ শুক্রবার। শুক্রবারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রী সেলসিয়াস যা সাধারণের তুলনায় ১ ডিগ্রী বেশি ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, মার্চ মাসের শেষে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল। একদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রী সেলসিয়াস। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলে তাপমাত্রার পারদ অনেকটাই নামতে পারে বলে মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026