রাজ্য

Cyclone Yaas: এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’! কবে, কোথায় কত গতিবেগে বইবে বাতাস, জানাল হাওয়া দপ্তর

গতবছরের আম্ফান ঘূর্ণিঝড়ের আস্ফালনের পর চলতি বছরে উদ্বেগ সৃষ্টি করছে ঘূর্ণিঝড় যশ। এই ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আছড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে। বর্তমানে এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি করেছে। এই নিম্নচাপ আগামী ২৪ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে। সেই গভীর নিম্নচাপ শক্তি সঞ্চয় করে সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ের আকারে নেবে। তারপর আগামী মঙ্গলবার ঘূর্ণিঝড় আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর এই প্রবল ঘূর্ণিঝড় উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগিয়ে আগামী বুধবার সন্ধ্যার মধ্যে ওড়িশা থেকে বাংলাদেশের মধ্যে ভূভাগে প্রবেশ করবে। বর্তমানে এই ঝড়টির পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার সম্ভাবনা অনেক বেশি।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী ২৪ মে থেকেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। সেই ঝড়ের গতিবেগ ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার। ধীরে ধীরে সেই গতিবেগ ২৫ মে এর সন্ধ্যায় ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। উপকূলীয় অঞ্চলে এই গতিবেগ সর্বোচ্চ ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। এরপর ২৬ মে দুপুরের দিকে এই ঝড়ের গতিবেগ পৌঁছাবে প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা। যত দিন গড়াবে ততোই বাড়বে ঝড়ের তীব্রতা। ঝড়ের পাশাপাশি বৃষ্টিপাত হবে। ঘূর্ণিঝড় এর জেরে উত্তাল থাকবে সমুদ্র। তাই স্থানীয় প্রশাসন ২৩ মে সকাল থেকে সমস্ত মৎস্যজীবীকে সমুদ্রে যেতে নিষেধ করেছে।

যশ নিয়ে দক্ষিণবঙ্গ বেশি চিন্তিত থাকলেও এই ঝড় আম্ফান এর মত অতটা ভয়ঙ্কর হবে না। তবে তা না হলেও সাধারণের তুলনায় বেশ শক্তিশালী এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই কলকাতার জন্য কলকাতা পৌরসভা ঘূর্ণিঝড় মোকাবিলার আগে থাকতেই ছক কষে রেখেছে। অন্যদিকে সুন্দরবন অঞ্চলে ১১৫ টি সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে। প্রস্তুত রাখা হচ্ছে অঞ্চলে প্রাথমিক বিদ্যালয়গুলিকে। নিচু জায়গার বাসিন্দাদের আগামী ২৩ মে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে।

একদিকে দক্ষিণবঙ্গে যেমন যশ আসছে, ঠিক অন্যদিকে সেই ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে ২৬ ও ২৭ মে সর্বোচ্চ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ২৭ মে সন্ধ্যের দিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও প্রবল বর্ষণ হতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026