ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Digital Payment: দেশে ডিজিটাল পেমেন্টে বড়সড় পরিবর্তন, নতুন পরিকল্পনা আনবে কেন্দ্রীয় সরকার

অনলাইন লেনদেনের মাধ্যমে অর্থ আদান প্রদান এখন অনেকটাই বেশি সহজ হয়ে উঠেছে। কিন্তু এই সুবিধার পাশাপাশি এর সাথে যুক্ত হয়েছে অনলাইন ফ্রডের ঝুঁকি। এই ঝুঁকি কমাতে সরকার ডিজিটাল লেনদেনে নতুন নিয়ম প্রবর্তনের পরিকল্পনা করছে। এর ফলে, সরকার ধারণা করছে ভারতের সাধারণ মানুষের অনলাইন সুরক্ষা অনেকটাই বাড়বে।

নতুন নিয়ম অনুযায়ী, দুই ব্যবহারকারীর মধ্যে প্রথমবারের মতো ২ হাজার টাকা বা তার বেশি অর্থ লেনদেনের জন্য কমপক্ষে চার ঘণ্টা অপেক্ষা করতে হবে। এই নিয়মটি IMPS, RTGS, NEFT এবং UPI সমস্ত ধরনের ডিজিটাল লেনদেনে প্রযোজ্য হবে। নতুন নিয়মটি লেনদেনকারীদের জন্য কিছুটা অসুবিধা সৃষ্টি করতে পারে। কারণ, অনেক ক্ষেত্রেই দ্রুত অর্থ লেনদেনের প্রয়োজন হয়। সরকার এই বিষয়টা জানে। এটা জানা সত্বেও এই নিয়মটা জারি করতে পারে সরকার, তার মূল কারণ, সরকার এবারে ভারতের সাধারণ মানুষের অনলাইন টাকা লেনদেনের বিষয়টাকে আরো সুরক্ষিত করতে চাইছে। সরকার চাইছে যাতে কোনোভাবেই কারো টাকা ভুল হাতে চলে না যায়। এই কারণেই এই ৪ ঘন্টার বিষয়টা হাজির হয়েছে। নতুন নিয়মটি অনলাইন ফ্রড কমাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

নতুন নিয়মটি নিয়ে আজ মঙ্গলবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারী কর্মকর্তা বলেছেন, “প্রথমবারের জন্য, আমরা ২,০০০ টাকার উপরে ডিজিটাল লেনদেনের জন্য চার ঘন্টার সময়সীমা যুক্ত করার কথা বিবেচনা করছি। এখনো এই বিষয়টা ফাইনাল হয়নি। কবে থেকে এই নতুন নিয়ম কাজ করবে সেটাও এখনো স্থির হয়নি। তবে সব কাজ তাড়াতাড়িই হবে। এই সম্পর্কে একটা বৈঠক হওয়ার কথাও রয়েছে।” এই বৈঠকে ভারতীয় রিজার্ভ ব্যাংক, বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক এবং Google, Razorpay সহ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।

নতুন নিয়মটি বাস্তবায়িত হলে অনলাইন ফ্রডের ঝুঁকি কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে। তবে, এটি কতটা কার্যকর হবে তা এখনই বলা সম্ভব নয়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026