কলকাতা

আর কেবল ৩০ বছর, তারপরই জলশূন্য হয়ে যেতে পারে কলকাতা- বলছে সমীক্ষা

কলকাতায় জলের অভাব, জলশূন্য কলকাতা! কি ভাবলে ভয় লাগে তো? এমন হাহাকার হালই হয়ে উঠবে ভবিষ্যতে আমাদের চেনা দৃশ্য। এই কথাই বলছে WWF এর একটি সমীক্ষা। তাদের সমীক্ষাতে ধরা পরেছে এই যে, ২০৫০ সালের মধ্যেই জলকষ্টে ভুগতে হবে পৃথিবীর ১০০ টি শহরবাসীকে। যার মধ্যে রয়েছে আমাদের প্রিয় শহর কলকাতাও। এছাড়াও সেই তালিকায় দেখা গিয়েছে দেশের আরও ৩০টি শহরের নাম। প্রসঙ্গত উল্লেখ্য এই যে,সেই তালিকার ৫০% শহরই চীনে অবস্থিত।

সম্প্রতি Water Risk Filter নামে এক সমীক্ষার ব্যবস্থা করেছিল WWF। সেই সমীক্ষায় উঠে এসেছে বিশ্বের ১০০ টি শহরের নাম, যাদের ভবিষ্যতে ভুগতে হতে পারে জলের অভাবে। বলা বাহুল্য, এই শহরগুলিতে বাস করেন মোট ৩৫ কোটি মানুষ। সমীক্ষা বলছে যে জলের অভাব তাদের করে তুলতে পারে কাতরপ্রাণা। ভারতের শহরগুলির মধ্যে সবচেয়ে কাতর অবস্থা হতে পারে কলকাতা, দিল্লি, মুম্বাই, জয়পুর, ইন্দোর, অমৃতসর, পুনে, শ্রীনগর, বেঙ্গালুরু , কোঝিকোড় এবং বিশাখাপত্তনমের।

সম্প্রতি এই বিষয়ে WWF India এর এক প্রধান সেজাল ওয়ারার বলেন,”ভারতে দ্রুত হারে শুরু হয়েছে নগরায়ণের কাজ। যার ফলে কমে গিয়েছে জলাশয় এবং জলাভূমি। আমাদের তাই শহরে বেশি করে জলাশয় এবং জলাভূমির সংরক্ষণের কাজ করতে হবে”।

ইতিমধ্যেই জলকষ্ট হানা গিয়েছে ভারত উপমহাদেশে। গতবছর চেন্নাইয়ের মতো শহরে দেখা দিয়েছিল জলের অভাব। যা আরও প্রাসঙ্গিক করে তোলে সমীক্ষার দাবিকে। এইবার মাথায় আসে কেবল একটি প্রশ্ন। তবে এই সঙ্কটের থেকে বাঁচার উপায় কি? এমন সময় উত্তর দিয়েছেন গবেষকরা। তাদের মতে, এখন থেকে জলাশয় সংরক্ষণই এক মাত্র উপায় ভবিষ্যতকে জলকষ্ট মুক্ত রাখার। এছাড়া জল সংরক্ষণ এবং জলের খরচ কমানোর মতো ছোটো পদক্ষেপও কার্যকর হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026