খেলা

IPL 2020 : কখন কখন শুরু হবে আইপিএলের খেলা, জানাল সৌরভ গাঙ্গুলি

আজ সোমবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে ২৯ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএল পূর্ব নির্ধারিত সময় রাত্রি আটটা থেকেই শুরু হবে। কয়েকটি মহল থেকে আর্জি জানানো হয়েছিল যে সময় রাত্রি ম্যাচের সময় কিছুটা এগিয়ে আনার জন্য কিন্তু সেটি শেষ পর্যন্ত হচ্ছে না।

বৈঠক শেষে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি সাংবাদিকদের বলেন, “আইপিএলের রাত্রির ম্যাচের সময়ের কোনও পরিবর্তন হবে না। এটি আগের বছরের মতোই রাত ৮ টা থেকে শুরু হবে। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু করার বিষয়টি সভায় আলোচনা হয়েছে তবে তা এবার হচ্ছে না।” বিসিসিআই প্রেসিডেন্ট আরও জানিয়েছেন আইপিএলের ফাইনাল ২৪ মে মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে আহমেদাবাদে নয়।

আরও পড়ুন : ব্যাট হাতে মাঠে ফিরছেন যুবরাজ সিং, নতুন কোন দল তাকে নিলেন

২০২০ আইপিএল মরশুমে কেবলমাত্র পাঁচদিন দুটি করে ম্যাচ থাকছে, একটি বিকেল ও একটি রাত্রিতে। বাকি দিনগুলো একটি করে ম্যাচ, শুধুমাত্র রাত্রি ৮ টায়। গাঙ্গুলি বলেছেন, “এবার আমাদের কেবল পাঁচটি ডাবলহেডার (সন্ধ্যা ৪ টা এবং রাত ৮ টা দুটি ম্যাচ) থাকছে”।

এছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন আইপিএল ২০২০ মরসুম শুরু হওয়ার আগে বিসিসিআই-এর দাতব্য কারণে সমস্ত শীর্ষ আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে একটি অল-স্টারস-ম্যাচ খেলা হবে। এখান থেকে প্রাপ্ত অর্থ কোনো একটি জায়গায় দান করে দেওয়া হবে। কোথায় দেওয়া হবে সেটি এখনো ঠিক হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026