চলছে সংসদের শীতকালীন অধিবেশন। আর এই অধিবেশনেই আবার দেশ জুড়ে এনআরসি’র হওয়ার কথা ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সংসদে এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদের সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট বক্তব্য, ‘পশ্চিমবঙ্গে এনআরসি হবেনা। আমরা কাউকেই এখন থেকে বিতাড়িত হতে দেবোনা।’
সংসদের চলতি অধিবেশনেই পাশ হওয়ার কথা নাগরিকত্ব সংশোধনী বিল। বুধবার সেই নিয়ে আলোচনা করতে রাজ্যসভায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই ওঠে এনআরসি প্রসঙ্গ। সেখানে অমিত শাহ বলেন, ভারতের সব নাগরিকদের জন্যেই হবে এনআরসি। কোনো ধর্মের ভিত্তিতে করা হচ্ছেনা এনআরসি। নাগরিকত্ব বিল থেকেও এটি সম্পূর্ণ আলাদা।’
এদিকে এর কিছু সময় পরেই মুর্শিদাবাদের সাগরদিঘিতে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এনআরসি প্রসঙ্গে তিনি বলেন, ‘এনআরসি নিয়ে অনেকে মিথ্যা ছড়াচ্ছে। কারও কোথায় বিশ্বাস করবেন না। বাংলায় ওসব হতে দেবোনা। একজনকেও বিতাড়িত হতে হবেনা বাংলা থেকে।’
এরপর তিনি অসমে এনআরসি লিস্ট থেকে বাদ পড়া ১৯ লক্ষ মানুষের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে কটাক্ষ করেন। বলেন, অসমে স্থায়ী জেলে রাখা হয়েছে ওই ১৯ লক্ষ মানুষকে। বাংলায় এসব হবেনা বলেও আশ্বাস দেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…