Retirement Scheme: বৃদ্ধ বয়সে অর্থের অভাব হবে না, এই স্কিমগুলি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে

মানুষের জীবনে অবসরকাল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কর্মজীবনের ব্যস্ততা থেকে দূরে, এই সময়টাতে ব্যক্তিগত আগ্রহ পূরণ এবং পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ থাকে। তবে, অবসর জীবন কেবলমাত্র বিশ্রাম এবং আনন্দের নয়, বরং আর্থিক চ্যালেঞ্জও বহন করে। কর্মজীবনের আয় বন্ধ হয়ে যাওয়ার পর, নিয়মিত আয়ের উৎস নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার বিভিন্ন পেনশন এবং সঞ্চয়ী প্রকল্প চালু করেছে। এই স্কিমগুলি অবসর জীবনের জন্য পর্যাপ্ত তহবিল জমা করতে সাহায্য করে এবং নিয়মিত আয়ের উৎস নিশ্চিত করে। আমরা আজকে আপনার অবসর জীবনের জন্য সেরা ৫টি সরকারি স্কিম সম্পর্কে তথ্য প্রদান করতে চলেছি

1. EPFO পেনশন স্কিম:

এই তহবিলে বেতনভোগী কর্মচারীরা মাসিক অবদান রাখতে পারেন। এছাড়াও নিয়োগ কর্তা এবং সরকার একই সাথে এই তহবিলে অবদান রাখে। ১০ বছরের বিনিয়োগের পর পেনশন পাবার অধিকার রয়েছে যে কোন কর্মচারীর। অবদানের ভিত্তিতে পেনশনের পরিমাণ নির্ধারিত হয়। ফলে অবসরের সময় কোন সমস্যা হয় না।

2. জাতীয় পেনশন সিস্টেম (NPS):

জাতীয় পেনশন সিস্টেম বা NPS হল এমন একটি বাজার লিঙ্ক প্রকল্প যেখানে গড় আয় হতে পারে ১০% পর্যন্ত। ১৮ থেকে ৭০ বছর বয়সীরা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। ৬০ বছর বয়সে আপনি পেনশন পাওয়ার সুযোগ পেয়ে যাবেন। সেই সময় আপনি ৬০ শতাংশ অর্থ উত্তোলন করতে পারবেন এবং বাকি ৪০ শতাংশ বার্ষিক পেনশন পেতে পারেন।

3. অটল পেনশন প্রকল্প:

১৮ থেকে ৪০ বয়সী ব্যক্তিরা এই প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ পেয়ে থাকেন। ৬০ বছর বয়সে অবদানের উপর নির্ভর করে আপনি ১০০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।

4. পোস্ট অফিস মাসিক আয় স্কিম (MIS):

পোস্ট অফিস মান্থলি ইনকাম প্রকল্প হল মূলত মাসিক আয় এর প্রকল্প। এখানে আপনি যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন এবং সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। আপনি পাঁচ বছরের জন্য টাকা জমা করতে পারেন। এক্ষেত্রে আপনি ৭.৪ শতাংশ সুদ পেয়ে যাবেন এবং মাসিক ১০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

5. মিউচুয়াল ফান্ড এসআইপি:

বাজার বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আপনাকে এই প্রকল্পে বিনিয়োগ করতে হবে। দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করার সুযোগ রয়েছে মিচুয়াল ফান্ড এসআইপি করলে। আপনি ১২ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত গড় রিটার্ন পেতে পারেন।

উপরে উল্লেখিত স্কিমগুলি আপনাকে অবসর জীবনের জন্য পর্যাপ্ত তহবিল জমা করতে সাহায্য করবে। আপনার বয়স, আয় এবং ঝুঁকি সহনশীলতার ভিত্তিতে আপনার জন্য সেরা স্কিমটি বেছে নেওয়া গুরুত্বপূর্ণ।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026