রিজার্ভ ব্যাঙ্ক অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা ফিক্সড ডিপোজিটের ওপর কোন প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা না হলেও ভারতের একাধিক বৃহৎ ব্যাংক ফিক্সড ডিপোজিটের উপর যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে। আসলে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাংক গ্রাহকদের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে। এমন পরিস্থিতিতে যে কোনো ব্যাংকে ইনভেস্ট করার আগে আজকের নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ুন। কারণ আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, কোন কোন ব্যাংক ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার কমাতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক –
১. HDFC ব্যাংক: বেসরকারি এই ব্যাংকটি নিজেদের দুটি স্বল্পমেয়াদি পরিকল্পনার ওপর সুদের হার কমাতে চলেছে। দেশের অন্যতম এই বৃহৎ বেসরকারি এই ব্যাংকটি ৩৫ মাস এবং ৫৫ মাসের FD- উপর ৫ বেসিস পয়েন্ট হ্রাস করেছে। যা চলতি বছরের ১লা অক্টোবর থেকে কার্যকর করা হয়েছে।
২. IndusInd Bank: ভারতের আরও একটি বৃহৎ ব্যাংক তথা IndusInd Bank ২ কোটি টাকার কম FD-তে সুদের পরিমাণ কমিয়েছে। নতুন ভাবে ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার কমানোর কারনে বিনিয়োগকারীরা ৭.৭৫ শতাংশের বদলে ৭.৫০ শতাংশ হারে সুদ পাবেন।
৩. Yes Bank: বিগত কয়েক বছর ধরে সাফল্যের সাথে ব্যবসা করে আসা এই ব্যাংকটিও ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার কমিয়েছে। ১ বছর থেকে ১৮ মাসের কম মেয়াদের FD-র ক্ষেত্রে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন থেকে গ্রাহকরা ৭.৫০ শতাংশ হারে সুদের বদলে ৭.২৫ শতাংশ হারে সুদ পাবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…