VIRAL: ‘শাড়ি খুলবো না আর কিস…’ অক্ষয়ের কাছে এই শর্ত রেখেছিলেন Raveena Tandon

এখনও ‘টিপ টিপ বরসা পানি’ গানটা কোথাও বেজে উঠলে কোমর দুলে ওঠে। কি অসাধারণ মিউজিক, গানের লিরিক্স আর কামোদ্দীপক প্রেজেন্টেশন। রবিনা ট্যান্ডন হলুদ শাড়িতে যেই ঝড় তুলেছিলেন দর্শক মনে, সেই স্মৃতি আজও ভোলার নয়। এখনও টেলিভিশনে বা ইন্টারনেটের পাতায় অক্ষয়-রবিনার ‘টিপ টিপ বরসা পানি’ গানটি বেজে উঠলেই আগে নজর যায় অভিনেত্রীর দিকে। শাড়িতেও যে এত মোহময়ী হওয়া যায় সেটা রবিনা’কে (Raveena Tandon) না দেখলে বোঝার উপায় নেই।

আপনি জানেন কি এই গানের জন্য রবিনা পরিচালককে অনেকগুলো শর্ত দিয়েছিলেন? হাজারো শর্ত দেওয়ার পর রবিনা ওই গানের সঙ্গে পারফর্ম করেন অক্ষয় কুমারের সঙ্গে। অবশ্য, ৯০’এর দশকের অন্যতম প্রথম সারির অভিনেত্রীর মধ্যে রবিনা ছিলেন অন্যতম। একাধিক হিট সিনেমা উপহার দিয়েছিলেন তিনি, কিন্তু ১৯৯৪ এর ‘মোহরা’ ছবির ‘টিপ টিপ বরসা পানি’ তাকে বিশেষ পরিচিতি দেয়, আর ঠিক এই কারণেই একাধিক শর্তের মধ্যেও এই গানের পারফরম্যান্স মানুষের মনে ঝড় তোলে।

‘টিপ টিপ বরসা পানি’ গানটি শ্যুট করতে চাননি অভিনেত্রী। কারণ সেদিন তাঁর গায়ে যেমন জ্বর ছিল, তেমনই পিরিয়ডের ব্যথায় কাতর ছিলেন। কিন্তু, পরিচালক জোর করলে তিনি শ্যুট করতে রাজি হন। ঠিক সেই সময় একাধিক শর্ত দেন তিনি।

অভিনেত্রী রবিনা ট্যান্ডন প্রথম শর্ত রাখেন যে এই ধরনের কামোদ্দীপক গানে তিনি কোনোভাবেই শাড়ি খুলতে পারবেন না। এছাড়া কোনো রকম চুম্বন দৃশ্য তিনি করতে রাজি নন। এখানেই শেষ নয়, চুম্বন ছাড়া কোনো রকম যৌনতায় সুরসুড়ি দেওয়ার মতন দৃশ্য তিনি করবেন না। পরিচালক সব শর্ত মেনেই রবিনাকে অভিনয় করতে দেন ওই গানের সঙ্গে। কিন্তু, বিস্ময়ের ব্যাপার হল যে এতো শর্তের মধ্যেও টিপ টিপ বরসা পানি’ গানটি সুপার ডুপার হিট, এবং গানটি হিন্দি সিনেমার সবচেয়ে আইকনিক বৃষ্টির গানগুলির মধ্যে একটি।

Pritam Santra

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026