সৌন্দর্য

Hair Care With Alovera: অ্যালোভেরা দিয়ে এই ৪’টি উপায়ে কোমল ও ঘন হবে চুল, জানুন

আজকের যুগে দাঁড়িয়ে চুলের যত্ন নিতে আমরা অনেকধরনের উপায় অবলম্বন করে থাকি। কখনো পার্লারে গিয়ে, আবার কখনো ডাক্তারের সাহায্য নিয়ে কিংবা ঘরোয়াভাবে অনেকসময় চুলের যত্ন নিতে দেখা যায় অনেককে। তবে চুলের বহু সমস্যা তুরি মেরে দূর করে দিতে পারে অ্যালোভেরা। চুলের ঘনত্ব ও কোমলতা বাড়াতে পারে অল্পসময়ই। যদি অ্যালোভেরা নিজের চুলে চারটি উপায়ে প্রয়োগ করা যায় তাহলে, কয়েকদিনের মধ্যেই তফাৎ চোখে পড়বে নিজেরই।

১) অ্যালোভেরা ও নারকেল তেল: একটি পাত্রে ১ চা চামচ অ্যালোভেরা জেল ও ২ চা চামচ নারকেল তেল নিয়ে ভালো করে মিশিয়ে হালকা আঁচে গরম করে নিতে হবে। এরপর সেটি একটু ঠান্ডা হলে চুলের গোড়ায় ভালো করে দিয়ে মালিশ করে নিতে হবে। মালিশের পর এক থেকে দেড় ঘন্টা রেখে দিতে হবে। এরপর ভালো করে শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে। এটি চুল পড়া কমাতে ও বৃদ্ধিতে সহায়তা করে থাকে।

২) অ্যালোভেরা হেয়ার মাস্ক: একটি পাত্রে ২ চা চামচ অ্যালোভেরা জেল, ১ চামচ দই ও ২ চা চামচ মধু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর সেই মিশ্রণ চুলে ভালো করে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট ছেড়ে দিতে হবে। এরপর ভালো করে চুল ধুয়ে নিতে হবে। এটি চুলের আর্দ্রতাকে বৃদ্ধি করে। চুল হয়ে ওঠে আরও বেশি প্রাণবন্ত।

৩) অ্যালোভেরা স্প্রে: একটি পাত্রে আধ কাপ অ্যালোভেরা জেল ও তার এক চতুর্থাংশ আদার রস নিন। এরপর এই দুটি জিনিস ভালো করে মিশিয়ে নিয়ে একটি স্প্রে বোতলে ভোরে সেটি গোটা চুলে স্প্রে করে নিতে হবে। এটি রাতভোর লাগিয়ে রাখতে পারেন কিংবা ২০ থেকে ২৫ মিনিট রেখেও চুল ধুয়ে নিতে পারেন। এটি চুলকে কোমল রাখতে ও চুলের সাধারণ উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে।

৪) লিভ ইন কন্ডিশনার: একটি পাত্রে আধ কাপ অ্যালোভেরা জেল ও কয়েক ফোটা ল্যাভেন্ডার তেল নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এটি লিভ ইন কন্ডিশনারের কাজ করে। এটি চুলে লাগানোর পর ধোয়ার প্রয়োজন পড়ে না। এটি হাতে নিয়ে যদি চুলে ভালো করে লাগানো যায় তাহলে ক্ষতিগ্রস্ত চুলকে মেরামত করতে ভীষণভাবে সহায়তা করে।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026