নিউজ

১ লা অক্টোবর থেকে নতুন নিয়ম: বিদ্যুৎ বিল থেকে গাড়ির দাম, আজ থেকে দেশে হল ৫ বড় পরিবর্তন

আজ ১ লা অক্টোবর, ভারতজুড়ে বেশ কয়েকটি বড় পরিবর্তন ঘটছে যার সরাসরি প্রভাব পড়বে আপনার দৈনন্দিন জীবনে। তাই দেশের কোথায় কি হচ্ছে, সেটা জেনে নেওয়াটা খুবই জরুরী। এই পরিবর্তনগুলির মধ্যে রয়েছে গাড়ির দাম বৃদ্ধি, দিল্লিতে বিদ্যুৎ ভর্তুকি, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড সম্পর্কিত নিয়ম, মিউচুয়াল ফান্ডের নিয়ম, অটল পেনশন যোজনা ইত্যাদি। আজকের এই প্রতিবেদনে দেখে নিন দেশজুড়ে ১ লা অক্টোবর থেকে কি কি পরিবর্তন হয়েছে।

প্রথমেই আসা যাক বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হওয়া প্রসঙ্গ নিয়ে। আপনারা অনেকেই হয়তো জানেন যে দিল্লিতে বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা পাওয়ার নিয়ম বদলে গেছে। আগামী ৩১ সেপ্টেম্বরের পর থেকে বিদ্যুৎ বিলে দিল্লি সরকার যা ভর্তুকি দিত তা বন্ধ করে দিতে চলেছে। এখন থেকে শুধুমাত্র ভর্তুকির জন্য আবেদনকারী গ্রাহকরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। কিছুদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই নতুন নিয়মের কথা ঘোষণা করেছেন।

আবারও ১ লা অক্টোবর বড় পরিবর্তন হচ্ছে দিল্লির শীতকালীন কর্মপরিকল্পনা প্রসঙ্গ নিয়ে। শীতকাল প্রায় আসতেই চলেছে। এই সময় থেকেই দিল্লি এনসিআর এর বায়ু বিপদজনকভাবে দূষিত হয়ে যায়। এই পরিস্থিতিতে মানুষের শ্বাস প্রশ্বাস নেওয়া দুষ্কর হয়ে ওঠে। তাই দিল্লি সরকার গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP) প্রয়োগ করে। এই পরিকল্পনার আওতায় দূষণ বাড়াতে পারে এমন সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। এমন পরিস্থিতিতে দিল্লিতে ট্রাক প্রবেশ নিষিদ্ধ থাকবে এবং শিল্প কারখানা বন্ধ থাকবে।

এছাড়া আজ থেকে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড সংক্রান্ত একাধিক নিয়ম পরিবর্তন হয়েছে। আরবিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, ১ অক্টোবর থেকে টোকেনাইজেশন সিস্টেমের পরিবর্তন হবে। কার্ডধারীরা পেমেন্ট করার জন্য এবার এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন। আপনি যদি ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে আগে অর্থ প্রদান করতেন তাহলে আপনার কার্ডের তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে সংরক্ষিত থাকতো। তাতে অনলাইন জালিয়াতির সম্ভাবনা বেড়ে যেতে। এবার থেকে অর্থ প্রদানের সময় লেনদেনের একটি টোকেন তৈরি হবে এবং তাঁর মাধ্যমে অর্থ প্রদান করা যাবে।

আপনি যদি প্রায় ট্রেনে ভ্রমণ করে থাকেন তাহলে ভারতীয় রেলের এই পরিবর্তনের খবর অবশ্যই পড়বেন। চলতি অক্টোবর মাসে ভারতীয় রেলওয়ে অনেক ট্রেনের সময় পরিবর্তন করেছে। এই ট্রেনগুলি নির্ধারিত সময়ের আগে বা পরে স্টেশন থেকে ছাড়বে। তাই আপনার যদি এমন কোনো ট্রেনে টিকিট থাকে তাহলে অবশ্যই irctc ওয়েবসাইটে পরিবর্তিত ট্রেনের টাইম টেবিল দেখে নিন।

অটোমোবাইল মেকার Volkswagan আগের তুলনায় অনেকটাই দামি হয়ে গেল। আজ পয়লা অক্টোবরের পর থেকে কোম্পানির কোটেশন দামের পরিবর্তন হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানা গিয়েছে তাদের গাড়ির দাম ১ লা অক্টোবর থেকে ২ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026