নিউজ

Rain Forecast: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের এই ৬ জেলায়, কবে বৃষ্টি নামবে কলকাতায়?

তীব্র দাবদাহে এখন জ্বলছে সমগ্র রাজ্য। দুপুর ১২ টার পর এখন ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে গেছে। তাপমাত্রার পারদ ৪৩ ডিগ্রি ছুঁয়েছে। বিশেষজ্ঞরা দৈনন্দিন ‘হিট ওয়েভ‘ এর সতর্কতা জানাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আগামী ২রা মে পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।

অন্যদিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে চরম তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গের জেলায় তাপপ্রবাহের সতর্কতা শনিবার পর্যন্ত বহাল থাকবে। বর্ধমান ও বীরভূমে দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি রাতের তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ বিরাজ করলেও উত্তরবঙ্গে বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা স্বস্তি দেবে। উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত রয়েছে এবং আগামী কয়েকদিন ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে আগামী পাঁচদিন বৃষ্টি হবে। আগামীকাল থেকে কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী দুই-তিন দিন বৃষ্টি হবে। তবে কবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে?

আবহাওয়া অফিস জানিয়েছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবারের পর তাপমাত্রা কমতে পারে। কারণ এই সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে উত্তরের হাওয়া বইবে, যা পশ্চিমী হাওয়ার দাপটকে কমাবে। রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতাতে।আগামী সোমবার ও মঙ্গলবার কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026