নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভিজছে বঙ্গবাসী। আপাতত এই বৃষ্টি কমার তেমন কোন লক্ষণ নেই। তবে দাপট কিছুটা কমতে পারে আজ থেকে। তাই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে অনেকটাই। ফলে অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরম আবারো ফিরে আসতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দক্ষিণের ছয় জেলায় আজও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
সকাল থেকেই কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। ফলে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরতলিতে। বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রী সেলসিয়াস। কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কমে হয়েছে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। আলিপুরে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ২.৩ মিলিমিটার।
আবহাওয়া দপ্তর জানা গিয়েছে দক্ষিণবঙ্গে দিঘার উপরে এখনো মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। কিন্তু তা গত দুদিনের তুলনায় অনেকটাই দুর্বল। তাই কোন জেলাতেই ভারী বৃষ্টিপাতের তেমন কোন সম্ভাবনা নেই। কিন্তু হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ইত্যাদি জেলায়। গাঙ্গেয় বঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলার বৃষ্টির পরিমাণ কমবে এবং তাপমাত্রা বাড়বে বলে জানা গিয়েছে।
রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…
দেশের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম অটল পেনশন যোজনা (APY)। অবসর জীবনে নিশ্চিত মাসিক…
বাস যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। দীর্ঘদিনের দাবির পর অবশেষে…
সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পদের ক্ষতি…
গঙ্গাসাগরগামী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য বড় সুখবর। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি…
সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই মহার্ঘ…