ডিভোর্সের পর আবার প্রেম, বিয়ে ছাড়াই সঙ্গীকে নিয়ে খুশি এই অভিনেত্রীরা

বলিউড হোক কিংবা টলিউড সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রীরা কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। নিজেদের ফিল্মী কেরিয়ার চলাকালীন একাধিক সম্পর্কে জড়িয়ে থাকেন তারা। অনেকক্ষেত্রে বিবাহবিচ্ছেদের পরেও অনেক অভিনেত্রী নতুন করে প্রেমে পড়েন, আবার অনেকে বাকি জীবনটা কাটিয়ে দেন একাই। তবে বলাই বাহুল্য, বেশিরভাগ অভিনেত্রীরাই নিজেদের বিবাহ বিচ্ছেদের পর সম্পর্কে জড়িয়েছেন একাধিকবার। তেমনি বেশকিছু অভিনেত্রীর কথা জেনে নেব এই প্রতিবেদনের মাধ্যমে।

• মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। বিগত চারবছর ধরে বলিউডের অন্যতম অভিনেতা অর্জুন কাপুরের সাথে সম্পর্কে রয়েছেন তিনি। আরবাজ খানের সাথে একাধিক বিষয়ে মতানৈক্যের ফলে বিবাহবিচ্ছেদ ঘটে তাদের মাঝে। বিবাহবিচ্ছেদের পর নতুন করে প্রেমে পড়েছেন অভিনেত্রী , যা নিয়ে মিডিয়াতে প্রায়ই চর্চায় থাকেন তিনি।

• বাঙালি অভিনেত্রী নুসরাত জাহান তার প্রথম স্বামী নিখিল জৈনের সাথে বিবাহবিচ্ছেদের পর টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্তের সাথে থাকতে শুরু করেছিলেন। বর্তমানে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে, নাম ঈশান। শোনা যায়, মন্দিরে গিয়ে আগেই বিয়ে করে নিয়েছিলেন তারা।

• কিম শর্মা ২০১৬ সালে নিজের বিবাহবিচ্ছেদের পর আবারো নতুন করে প্রেমে পড়েছেন। অভিনেত্রী গত একবছর ধরে ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজের সাথে সম্পর্কে রয়েছেন।

• পুজা বেদি বিনোদন জগতের পরিচিত মুখ। ফারহান ফার্নিচারওয়ালার সাথে বিবাহবিচ্ছেদের পর থেকেই কন্ট্রাকটর মানেকের সাথে সম্পর্কে রয়েছেন।

• রেশম টিপানিস বলিউডের অন্যতম পরিচিত অভিনেত্রী। নিজের প্রথম স্বামী সঞ্জীব শেঠের সাথে বিবাহবিচ্ছেদের পর থেকেই রাজেশ শ্রীঙ্গারপুরের সাথে লিভইন সম্পর্কে রয়েছেন অভিনেত্রী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026