BHOJPURI: ভোজপুরি ইন্ড্রাস্ট্রির এই অভিনেত্রীরা তাঁদের সৌন্দর্য্য দিয়ে সকলকে বশ করেছেন, রইলো সেরা ৫-এর তালিকা

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। তাঁদের কিলার এক্সপ্রেশনের ফ্যান লক্ষ লক্ষ মানুষ। আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন কিছু অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত জানাবো।

১) আম্রপালি দুবে:

আপনি যদি ইউটিউবে ভোজপুরি গানের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আম্রপালি দুবের নামটা ভালোভাবেই জানেন। অনেকের ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা শুধুমাত্র এই আম্রপালির জন্য। অভিনেত্রীর মায়াবী নজরের প্রেমে পড়েছেন লাখ লাখ নেটবাসী। অনেকে তো এই অভিনেত্রীর একটি মিউজিক ভিডিও দেখার জন্য রীতিমতো পাগল হয়ে যায়। অভিনেত্রীর মিউজিক ভিডিও রিলিজ করলে তা সুপারহিট হতে বাধ্য। নিজের ক্যারিয়ারে আম্রপালি দুবে বেশিরভাগ কাজ করেছেন জনপ্রিয় ভোজপুরি অভিনেতা নিরহুয়ার সাথে। তিনি ২০১৪ সালে নিরহুয়ার ছবি ‘নিরহুয়া হিন্দুস্তানি’ দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন।

২) কাজল রাঘওয়ানি:

কাজল রাঘওয়ানি তাঁর সুন্দর চেহারা এবং অভিনয় দক্ষতার কারণে তিনি দ্রুত দর্শকদের মন জয় করেছেন। তাঁর রোমান্টিক এবং একশন ভূমিকা দর্শকদের বেশ পছন্দ। কাজল রাঘওয়ানি ভোজপুরি সিনেমার অনেক জনপ্রিয় অভিনেতার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। তাঁর অভিনয় জীবন এখনও শুরুর দিকে থাকলেও তিনি ইতিমধ্যেই ভোজপুরি সিনেমার একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন। তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

৩) মোনালিসা:

ভোজপুরি ইন্ড্রাস্ট্রি এবং টলিউড ইন্ড্রাস্ট্রির এক অন্যতম জনপ্রিয় তারকা হলেন মোনালিসা। একদিকে তিনি যেমন ভোজপুরি মিউজিক ভিডিওতে ধামাকা করেছে একের পর এক হিট গান দিয়ে, ঠিক অন্যদিকে বাঙালি ঠাকুরপোদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন ঝুমা বৌদি হয়ে। এই মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস। নিজের বোল্ড অবতার নিয়ে প্রায় ক্যামেরার সামনে ধরা দেন মোনালিসা। সোশাল মিডিয়াতে ব্যাপক ফ্যান ফলোয়ার রয়েছে এই মোনালিসার। তিনি প্রায় ছবি বা ভিডিও পোস্ট করে নেটদুনিয়ার কেন্দ্রবিন্দুতে থাকেন।

৪) অক্ষরা সিং:

ভোজপুরি সিনেমার নতুন প্রজন্মের একজন উজ্জ্বল তারকা হলেন অক্ষরা সিং। তাঁর মনোমুগ্ধকর চেহারা এবং অভিনয় দক্ষতার কারণে তিনি দ্রুত দর্শকদের প্রিয় হয়ে উঠছেন। অক্ষরা সিং এর স্বাভাবিক অভিনয় এবং নৃত্যের দক্ষতা তাকে অন্যান্য অভিনেত্রীদের থেকে আলাদা করে তুলেছে।

৫) রানী চ্যাটার্জি:

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে সেলফি কুইন নামে পরিচিত অভিনেত্রী রানি চ্যাটার্জী তার সৌন্দর্যের পাশাপাশি তার চমৎকার অভিনয়ের জন্য কিন্তু বেশ পরিচিত। তার প্রত্যেকটি চরিত্র মানুষের এতটাই পছন্দ হয় যে সেখান থেকেই বোঝা যায় যে তার কতটা জনপ্রিয়তা রয়েছে। তার অভিনীত যে কোন গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে হয়ে যায় ব্যাপক ভাইরাল এবং প্রচুর ভিউসহ অনেকেই বেশ পছন্দ করেন সেই সমস্ত গানের ভিডিও।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026