বিনোদন

Bollywood: যেসব নায়িকারা অজয় দেবগণের সাথে অভিনয় করেনি!

১৯৯১ সালে ‘ ফুল অউর কাঁটা’চলচ্চিত্র দিয়ে অভিনয় জীবনে পা রাখেন অভিনেতা অজয় দেবগণ। কখনো বলিউডের সিংঘম তো কখনো তানাজি। বহু বছর ধরে বলিউডে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন অভিনেতা। অনেক অভিনেত্রী অজয়ের সাথে অভিনয় আজ নিজের কেরিয়ারে সাফল্য পেয়েছেন। বহু আপকামিং নায়িকা অজয়ের সাথে অভিনয় করার জন্য মুখিয়ে থাকে। কিন্তু বলিউডের তিন সুন্দরী আছে যারা কোনোদিন অজয়ের সাথে স্ক্রিন শেয়ার করেনি। তবে অভিনেতার সাথে স্ক্রিন শেয়ার করার ইচ্ছা প্রকাশ করেননি। এই তিন অভিনেত্রী বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের মধ্যে একজন।

১.দীপিকা পাডুকোনঃ

বলিউডের মাস্তানি বলা হয় দীপিকাকে। দীপিকা ‘ ইয়ে জওয়ানি হে দিওয়ানি’ ‘ চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘রাম লীলা’, ‘পিকু’র মতো হিট সিনেমা দিয়েছে। শাহরুখ, অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, রণবীর সিং এর সাথে কাজ করলেও অজয় ​​দেবগণের সাথে স্ক্রিন শেয়ার করেননি। এখন দীপিকা শাহরুখ আর জন আব্রাহামের সাথে ‘পাঠান’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত আছেন।

২.ক্যাটরিনা কাইফঃ

ক্যাটরিনা শাহরুখ, সলমন, আমির, রণবীর, অক্ষয় সকলের সাথে অভিনয় করেছেন। তবে কখনো অজয়ের সাথে জুটি বেঁধে কাজ করেননি। তবে সিংঘম ছবিতে প্রথম চয়েস ছিল ক্যাটের। তবে ক্যাটের সময় না হওয়ার জন্য তিনি এই ছবিতে অভিনয় করতে পারেননি অভিনেত্রী। তবে অক্ষয় কুমারের সাথে শেষবার সূর্যবিংশম ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা। এই ছবিতে অজয় থাকলেও জুটি বেঁধে কোনো দিন অভিনয় করেননি ক্যাটরিনা। বর্তমানে ভাইজানের সাথে জুটি বেঁধে টাইগার ৩-এ কাজ করছেন।

৩.প্রিয়াঙ্কা চোপড়াঃ

প্রিয়াঙ্কা নিজের কেরিয়ার বলিউডে শুরু করলেও এখন হলিউডেও সমান তালে কাজ করছেন। দেশি গার্ল এবং আন্তর্জাতিক আইকন প্রিয়াঙ্কা দেশের প্রায় সব বড় তারকার সাথে কাজ করেছেন তবে তিনি এখনও অব্দি অজয় ​​দেবগনের সাথে স্ক্রিন ভাগ করেননি। শোনা গিয়েছে যে অজয়ের সাথে কাজ করার জন্য তিনি বেশ কয়েকটি অফার পেয়েছিলেন তবে তিনি দীর্ঘদিন ধরে তা আটকে রেখেছিলেন। শেষ পর্যন্ত কাজ করা আর হয়নি।

উল্লেখ্য,গত এপ্রিল মাসে প্রযোজক হিসেবে অজয় ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেন। এপ্রিলে ডিজনি হটস্টার-এ মুক্তি পেয়েছে অজয় দেবগনের প্রযোজনা সংস্থার ছবি ‘ দ্য বিগ বুল ‘। এই ছবিটি বেশ প্রশংসা পেয়েছে। এবার ওয়েব সিরিজে অভিনেতা হিসেবে ‘ ডেবিউ ‘ করতে চলেছেন অজয় । জনপ্রিয় ব্রিটিশ শো ‘লুথার’ এর রিমেকের মাধ্যমেই ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন অজয়।
এছাড়া অজয় মে ডে’ ছবি পরিচালনা করছেন। শুধু পরিচালনা নয়, পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করছেন এই তারকা। ‘মে ডে’-তে অজয়ের পাশাপাশি স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অমিতাভ বচ্চন,রকুল প্রীত সিংকে।’মে ডে’ ছাড়াও অজয়ের পাইপলাইনে রয়েছে ‘থ্যাংক গড’,’আরআর আর’, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমা। এই সময় অজয় বেশ ব্যস্ত নিজের কাজ নিয়ে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026