নিউজ

এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI, আজ থেকে বন্ধ রাখতে হবে ব্যাঙ্ক, কি হবে এবার গ্রাহকদের?

ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে আজকাল প্রায় সকলেই কোনো না কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে টাকা সঞ্চয় করে রাখেন। ভবিষ্যতের জন্য আজকাল টাকা সঞ্চয় করে রাখা অবশ্যই উচিত। সরকারি ব্যাংকের পাশাপাশিও যেসব ব্যাংকের সুদের হার বেশি, সেইসব ব্যাংকে মানুষ বেশি অ্যাকাউন্ট খুলে থাকেন। এক কথায় বলতে গেলে গ্রাহকদের জন্য এখন ব্যাংক পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এবার আরবিআইয়ের এক সিদ্ধান্তের জন্য বড়সড় দুঃসংবাদ পেতে চলেছেন এক ব্যাংকের গ্রাহকরা। ঘটনাটি কি জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

আসলে আরবিআই মাঝে মাঝেই বিভিন্ন নির্দেশিকা জারি করে যা মেনে চলতে হয় দেশের সমস্ত ব্যাঙ্ককে। এখনও পর্যন্ত একাধিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে আরবিআই। সেই ধারা বজায় রেখেই সম্প্রতি এই কেন্দ্রীয় ব্যাংক, আবারো একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী ওই ব্যাঙ্কটি ১০ অক্টোবর অর্থাৎ গত সোমবার থেকে বন্ধ হয়ে গেছে। এবার ওই ব্যাংকের গ্রাহকরা তাদের টাকা জমা বা তুলতে পারবেন না। এছাড়াও গ্রাহকরা ওই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো আর্থিক লেনদেনও করতে পারবেন না। কোন ব্যাংক বন্ধ হল? জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাঙ্ক RBI পুনে ভিত্তিক সেবা বিকাশ কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে। ব্যাঙ্কের কাছে পর্যাপ্ত মূলধন এবং উপার্জনের কোনো উপায় না থাকায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাঙ্ক ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর ধারা 56-এর সাথে পঠিত ধারা 11(1) এবং ধারা 22(3)(d) এর বিধানগুলি মেনে চলে না৷ ব্যাঙ্কগুলি ধারা 22(3)(a), 22(3)(b), 22(3)(c), 22(3)(d) এবং 22(3)(e) এর প্রয়োজনীয়তাগুলি মেনে চলতে না পারায় লাইসেন্স বাতিল হয়েছে। গ্রাহকদের প্রসঙ্গ নিয়ে RBI প্রেস বৈঠকে বলেছে, “প্রতিটি আমানতকারী আমানত বীমা এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) DICGC আইন, ১৯৬১ অনুসারে পাঁচ লাখ টাকা পর্যন্ত জমা বীমা দাবির পরিমাণ পাওয়ার অধিকারী হবেন”।

Nirajana Nag

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026