ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Ideas: এক টুকরো জমি থাকলেই কেল্লাফতে, নামমাত্র মূলধনে শুরু করুন এই ব্যবসা, লাভ হবে আজীবন

চাকরির আকালের জন্য বর্তমানে অনেকেই ঝুঁকছেন ব্যবসার (Business) দিকে। নূন্যতম মূলধন এবং ভালো রিটার্নের আশা থাকলে ছোটখাটো কিংবা বড় ব্যবসাতেও অনেকে যোগ দেন। এই প্রতিবেদনে এমনি কিছু ব্যবসার খোঁজ থাকছে যেগুলি খুব সহজেই করা সম্ভব। উপরন্তু এই ব্যবসাগুলি শুরু করলে সরকারের তরফেও মিলবে ঋণ। I’ve গ্রামে এক টুকরো জমি থাকলেই এই ব্যবসা শুরু করা সম্ভব। ব্যবসাগুলি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি পুরোটা পড়ুন।

অ্যালোভেরা বা ঘৃতকুমারী চাষ বেশ লাভজনক। অ্যালোভেরার উপকারিতার জন্য এর চাহিদা দিন দিন বাড়ছে। বিভিন্ন রূপচর্চার জিনিস তৈরিতেও ব্যবহৃত হয় অ্যালোভেরা। এই ব্যবসা শুরু করতে প্রাথমিক ভাবে প্রায় ৪০-৫০ হাজার টাকা খরচ করতে হবে। একবার মাত্র জমিতে অ্যালোভেরার ফসল রোপণ করলে প্রায় ৩ বছর পর্যন্ত অ্যালোভেরা থেকে ফসল পাওয়া যাবে। ধরা যাক ১ হেক্টর জমিতে অ্যালোভেরা চাষ হয়েছে। সেক্ষেত্রে বছরে প্রায় ৯-১০ লক্ষ টাকা আয় করা সম্ভব এই ব্যবসা থেকে।

ডেয়ারির ব্যবসা শুরুরু করলেও পাওয়া যায় মোটা লাভ। শহরের তুলনায় গ্রামে ডেয়ারির ব্যবসা করাও সহজ। ৫-১০ টি গরু বা মোষ নিয়ে প্রাথমিক ভাবে এই ব্যবসা শুরু করা যেতে পারে। আর যদি ছোট আকারে ব্যবসা করতে হয় তাহলে ২ টি গরু বা মোষ নিয়েও ব্যবসা শুরু করা সম্ভব। তবে এই ব্যবসাটি বড় পরিসরে শুরু করলে সরকারের থেকে ঋণ পাওয়া সম্ভব। কিন্তু বর্তমানে অনেকেই ডেয়ারির ব্যবসা শুরু করায় ক্রেতাদের নজর কাড়তে এবং লাভের অঙ্ক বাড়াতে ভাবতে হবে ভিন্ন ধরণের কিছু। এর জন্য শহরের বিক্রেতাদের সঙ্গে বাড়াতে হবে যোগাযোগ। এর ফলে দুধের বিক্রি বাড়বে।

খেজুরের চাহিদা বরাবরই বেশি থাকবে দেশ এবং বিদেশের বাজারে। খেজুর চাষ একবার শুরু করলে ধারাবাহিক ভাবে এর থেকে টাকা পাওয়া সম্ভব। লক্ষ লক্ষ টাকা উপার্জন করা যায়। গ্রামবাসীদের জন্য ছাগল পালনও মোটা অঙ্কের টাকা লাভের মুখ দেখায়। ছাগলের উল, দুধ বিক্রি করে ১ লক্ষ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026