ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এই কেন্দ্রীয় কর্মচারীরা পেনশন এবং গ্র্যাচুইটি পাবেন না, নিয়মে বড় পরিবর্তন

সরকার কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার পরে এবারে ফের নিয়মে একটা বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে বলে জানা যাচ্ছে। এবারে সরকারি কর্মচারীদের করা হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় সরকার। যদি আপনারা এই নিয়ম মনোযোগ দিয়ে না দেখেন তাহলে কিন্তু আপনার পেনশন এবং গ্রাচুইটি ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে। কোন কর্মচারী কাজে কোন ধরনের অবহেলা করলে অবসর গ্রহণের পর তার পেনশন এবং গ্রাচুইটি বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই আদেশ কেন্দ্রীয় কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে এবং ভবিষ্যতে এটা কার্যকর হবে বিভিন্ন রাজ্যেও।

কেন্দ্রীয় সরকার সম্প্রতি কেন্দ্রীয় সিভিল সার্ভিসের বিধিমালা ২০২১ এর অধীনে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার সম্প্রতি সিসিএস নিয়ম ২০২১ এর নিয়মে পরিবর্তন করেছে। এর মধ্যে একটি নতুন বিধান যুক্ত করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী তার চাকরি কালীন সময়ে কোন গুরুতর অপরাধ ও অবহেলার জন্য দোষী সাব্যস্ত হলে অবসর গ্রহণের পর তার গ্রাচুইটি বন্ধ করে দেওয়া হবে। লক্ষনীয় যে পরিবর্তিত নিয়মের তথ্য কেন্দ্রীয় সরকার সমস্ত কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে এবং দোষী কর্মীদের সম্পর্কে ব্যবস্থা নেবার কথাও জানিয়ে দিয়েছে। অর্থাৎ এবারে সরকার এই নিয়মের ব্যাপারে বেশ কঠোর বলে মনে করা হচ্ছে।

কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে?

১. অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়োগের কর্তৃপক্ষের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে

২. অবসরপ্রাপ্ত কর্মচারী নিয়োগ করা হয়েছে এমন সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

৩. যদি কোন কর্মচারী অডিট এবং অ্যাকাউন্ট বিভাগ থেকে অবসর নিয়ে থাকেন, তাহলে CAG কে তাদের অবসর নেওয়ার পরে দোষী কর্মচারীদের পেনশন এবং গ্রাসুইটি আটকে রাখার অধিকার দেওয়া হয়েছে।

কিভাবে ব্যবস্থা নেওয়া হবে?

১. যদি কোন কর্মচারী অবসর গ্রহণের পর পুনরায় নিযুক্ত হন তাহলে সে ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।

২। যদি কোন কর্মচারী অবসর গ্রহণের পরে পেনশন এবং গ্রাচুইটি প্রদান করে থাকেন এবং তারপর দোষী সাব্যস্ত হন তাহলে তার কাছ থেকে পেনশন বা গ্রাচুইটির সম্পূর্ণ অথবা আংশিক পরিমাণ আদায় করা হবে।

৩। বিভাগের ক্ষতির ভিত্তিতে এই বিষয়টার মূল্যায়ন করা হবে বলে জানা যাচ্ছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026