দেশীয় এবং সরকারি টেলিকম কোম্পানি BSNL আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে তার 4G পরিষেবা শুরু করবে৷ কোম্পানি বছরের শেষ নাগাদ 4G নেটওয়ার্ককে 5G-তে রূপান্তর করার পরিকল্পনা করছে। 4G-5G শুরু করার আগে, BSNL গ্রাহক সংখ্যা বাড়াতে এবং Jio-Airtel-এর সাথে প্রতিযোগিতা করার জন্য নতুন সাশ্রয়ী মূল্যের প্ল্যান চালু করছে। কোম্পানি এমন একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যাতে আপনি খুব কম দামে পুরো মাসের জন্য আনলিমিটেড কলিং ও ইন্টারনেট ডাটা পাবেন। কি সেই প্ল্যান? জানতে আপনাকে অবশ্যই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।
আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের BSNL-এর ১৩৯ টাকার প্ল্যানের কথা বলছি। কোম্পানির এই প্ল্যান Jio এবং Airtel এর থেকে অনেক সস্তা। আপনি BSNL-এর ১৩৯ টাকার রিচার্জ প্ল্যানে ২৮ দিনের বৈধতা পাবেন। যেকোনো নেটওয়ার্কের আপনি সম্পূর্ণ বিনামূল্যে ভয়েস কলিং করতে পারবেন। এর সাথে, আপনাকে পুরো মাসের জন্য ৪২ GB ডেটা অর্থাৎ প্রতিদিন ১.৫ GB করে ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। দৈনিক ডেটা সীমা শেষ হওয়ার পরে, আপনি ৪০Kbps গতিতে ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম হবেন। ফ্রি কলিং এবং ডেটা ছাড়াও এই প্ল্যানে কোনও অতিরিক্ত পরিষেবা দেওয়া হয় না। দেশীয় কোম্পানির এই রিচার্জ প্যাক যে জিও বা এয়ারটেল এর মত বড় বড় কোম্পানিকে পিছনে ফেলে দেবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।
এছাড়া আপনাদের জানিয়ে একটি বিএসএনএলের আরেকটি ১৪৯ টাকার রিচার্জ প্যাক রয়েছে। এতেও আপনি ২৮ দিনের বৈধতা পাবেন। যেকোনো নেটওয়ার্কের আপনি সম্পূর্ণ বিনামূল্যে ভয়েস কলিং করতে পারবেন। এর সাথে, আপনাকে পুরো মাসের জন্য ৪২ GB ডেটা অর্থাৎ প্রতিদিন ১.৫ GB করে ইন্টারনেট ডেটা পাবেন। তবে তার পাশাপাশি ২৮ দিনের জন্য প্রতিদিন আপনি ১০০ টি করে বিনামূল্য এসএমএস করতে পারবেন। এই এসএমএস করার সুবিধা ১৩৯ টাকার প্ল্যানে নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…