বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুসারে, ভারতের বিভিন্ন অঞ্চলে বেসরকারী এবং সরকারি ব্যাঙ্কগুলি আগামী ডিসেম্বর মাসে মোট ১৭ দিনের জন্য বন্ধ থাকবে । আপনার যদি ব্যাঙ্ক সংক্রান্ত কাজ থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা সেরে ফেলুন, যাতে ব্যাঙ্ক বন্ধ থাকা অবস্থায় আপনি সমস্যার সম্মুখীন না হন। ডিসেম্বরের ১৭ দিনের ছুটির মধ্যে রয়েছে জাতীয় এবং আঞ্চলিক ছুটির পাশাপাশি রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। এই ছুটির কিছু দেশজুড়ে ব্যাঙ্কগুলিতে প্রযোজ্য হবে, যখন কিছু নির্দিষ্ট রাজ্য এবং অঞ্চলগুলিতে প্রযোজ্য হবে৷ ব্যাঙ্কগুলি প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার খোলা থাকে। তবে ১৭ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা যেমন Google Pay, Phone Pay, Paytm, ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবাগুলি চালু থাকবে।
১ ডিসেম্বর – রবিবার হওয়ায় এটি নিয়মিত ছুটির তালিকায় রয়েছে। সারা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৩ ডিসেম্বর- আঞ্চলিক ছুটি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সের ভোজের কারণে। পানাজিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৮ ডিসেম্বর – এদিনও রবিবারের কারণে সারা দেশ বন্ধ থাকবে ব্যাঙ্ক
১২ ডিসেম্বর- পা তোগান নেংমিজ্ঞা সংমার কারণে শিলং এ ব্যাঙ্ক বন্ধ থাকবে
১৪ ডিসেম্বর – দ্বিতীয় শনিবার। নিয়মিত ছুটি সারা দেশেই।
১৫ ডিসেম্বর – রবিবার বলে সারা দেশেই ব্যাঙ্ককর্মীদের ছুটি।
১৮ ডিসেম্বর- ইউ সোসো থামের মৃত্যুবার্ষিকীতে শিলং এ ব্যাংক বন্ধ থাকবে
১৯ ডিসেম্বর- গোয়া মুক্তি দিবসের কারণে গোয়াতে ব্যাঙ্ক বন্ধ থাকবে
২২ ডিসেম্বর – এদিনও রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
২৪ ডিসেম্বর- বড়দিনের প্রাক্কালে কোহিমা, আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে
২৫ ডিসেম্বর – বড়দিন উপলক্ষে জাতীয় ছুটি ঘোষণা হয়েছে এদিন।
২৮ ডিসেম্বর – এদিন মাসের চতুর্থ শনিবার, ব্যাঙ্কের নিয়মিত ছুটি।
২৯ ডিসেম্বর – রবিবার। বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।
৩০ ডিসেম্বর- U kiang Nangbang কারণে শিলং এ ব্যাঙ্ক বন্ধ থাকবে
৩১ ডিসেম্বর – নিউ ইয়ারস ইভ উপলক্ষে আইজল ও গ্যাংটকে ছুটি থাকবে ব্যাঙ্কে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…