প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: বিহার- ঝাড়খণ্ডে প্রবল বর্ষণে ডি ভি সি এর ছাড়া জলে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা যেমন :- উদয়নারায়নপুর, মালদহ, মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। মালদহে গঙ্গা ও ফুলহার নদীর জলস্তর বাড়ছে।প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আতঙ্কের কোনো কারণ নেই। রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হলে তা সামাল দিতে প্রস্তুত আছে প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখতে একাধিক দফতরের মন্ত্রী ও সচিবদের কাছ থেকে রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন জানান যে, বারবার কেন্দ্রকে চিঠি দিলেও ডি ভি সি এর ব্যারেজগুলোর সংস্কার হচ্ছে না। পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদের দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী ও গোলাম রব্বানীকে। মালদহে দায়িত্ব পেয়েছেন জাভেদ খান। হাওড়াতে রাজিব বন্দোপাধ্যায় ও অরূপ রায়। হুগলির দ্বায়িত্বে ফিরহাদ হাকিম আর দুই বর্ধমানের পরিস্থিতি নজরদারি করবেন মলয় ঘটক। মুখ্য সচিব এর নেতৃত্বে ২৪ ঘণ্টা মনিটরিং সেল তৈরি করা হয়েছে।জল নেমে গেলে ক্ষয় ক্ষতির পর্যালোচনা ও হিসেব নিকেশ করবে কৃষি দফতর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…