সকাল থেকেই মুখভার আকাশের, কোলকাতা সহ এই জেলাগুলি ভাসবে বৃষ্টিতে

গত পরশুর পর থেকেই কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। তেমনটার অন্যথা হয়নি আজকেও। আজ সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তর অবশ্য গতকাল জানিয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গেই থাকবে প্রবল ঝড়ো হাওয়া। দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। দক্ষিণবঙ্গের সব জেলায় আজ কমলা সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। সঙ্গেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশকিছু জেলায়। তবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝারগ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে প্রবল ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝারগ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কয়েকটি জায়গায় আজ ৫০ কিলোমিটার থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে চলেছে।

অন্যদিকে আবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গ বৃষ্টিপাত চলছে। তাই এই বৃষ্টিপাত এখনই কমবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে আবার বুধবার থেকে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী শুক্রবার নিম্নচাপে পরিণত হবে এবং তারপর সেটি আরও শক্তি বৃদ্ধি করে দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাই মে মাসের প্রথম দিকেই পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত এবং তার জেরে সৃষ্ট ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তর।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026