ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : মস্তিষ্কের সতেজতা শরীরের সবথেকে বেশি প্রয়োজনীয়। মস্তিষ্ক দুর্বল থাকলে শরীর সমস্ত কার্যক্ষমতা হারিয়ে ফেলে। এর ফলে অকাল বার্ধক্যের সমস্যা দেখা দেয়। এমন কিছু খাদ্য উপাদান আছে যা স্মৃতিশক্তি বাড়াতে ও মস্তিষ্ক সতেজ রাখতে সাহায্য করে। জেনে নিন কি কি সেই উপাদান-
প্রথমতঃ মস্তিষ্ক সতেজ ও কর্মক্ষম রাখতে অ্যান্টিঅক্সিডেন্ট খুবই প্রয়োজনীয় উপাদান। এই অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যেতে পারে বিভিন্ন সবুজ শাক সবজিতে। তাই মস্তিষ্কের সুস্থতায় নিয়মিত সবুজ শাকসবজি খাওয়া একান্ত প্রয়োজন।
দ্বিতীয়তঃ পর্যাপ্ত পরিমাণ শর্করা মস্তিষ্কের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় উপাদান। তাজা ফল ও শস্য থেকে পর্যাপ্ত মানের শর্করা পাওয়া যায়। এই উপাদান মস্তিষ্কে পুষ্টি জোগান দেয় ও স্মৃতিশক্তির জন্য কাজ করে।
তৃতীয়তঃ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড স্নায়ুকোষের গঠন বজায় রেখে এক স্নায়ুকোষ থেকে অপর স্নায়ুকোষের যোগাযোগে সহায়তা করে। বিভিন্ন রকম মাছে ওমেগা 3 ফ্যাটি এসিড পাওয়া যায়। মস্তিষ্ক সতেজ রাখতে তাই নিয়মিত যে কোন ধরনের মাছ খেতে পারেন।
চতুর্থতঃ কোলিন স্মৃতিশক্তিকে দীর্ঘায়িত করতে সাহায্য করে। দুধ, ডিম, গরুর যকৃৎ ও বাদাম থেকে উচ্চ মানের কোলিন পাওয়া যায়। গর্ভবতী মায়েরা বিশেষ করে নিয়মিত এই কোলিনসমৃদ্ধ খাবার গ্রহণ করলে গর্ভস্থ শিশুর মস্তিষ্কের গঠন সঠিক হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…