ভারতীয়দের কাছে বর্তমানে আধার কার্ড এবং প্যান কার্ড দুটি অন্যতম গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। বলে যেতে পারে আজকাল এই দুটি কার্ড আইডি কার্ড হিসেবে ব্যবহার করা যায়। তবে কিছু মাস আগে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়ে জানিয়েছিল যে এবার প্রত্যেক ভারতবাসীকে তাদের আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করাতে হবে। এই লিংক করার জন্য দীর্ঘদিন সময় দেওয়া হয়েছিল এবং আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন। এই সময়সীমা পার হয়ে যাওয়ার পর ১ লা জুলাই থেকে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে প্যান কার্ড।
আপনাদের জানিয়ে রাখি যে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা পেরিয়ে গেলেও এখন আপনি জরিমানা দিয়ে আপনার নিষ্ক্রিয় প্যান কার্ডকে সক্রিয় করে আধার কার্ডের সাথে লিংক করতে পারবেন। এর জন্য আপনাকে খরচ করতে হবে ১০০০ টাকা। আমি এই জরিমানা দিলে আয়কর বিভাগ এক মাসের মধ্যে আপনার প্যান কার্ড পুনরায় সক্রিয় করবে।
তবে আবার অনেকেই আছেন যাদের প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই। ৮০ বছরের বেশি বয়সীরা এর মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়া আয়কর আইন অনুসারে, অনাবাসী বা যাদের ভারতীয় নাগরিকত্ব নেই তাদের প্যান কার্ড লিঙ্ক করার প্রয়োজন নেই। তবে বাকিদের অবশ্যই আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হবে। নাহলে তারা বড় সমস্যায় পড়তে পারেন। আধারের সাথে প্যান লিঙ্ক না থাকলে আইটিআর ফাইল করা যাবে না। এ ছাড়া ব্যাংক সংশ্লিষ্ট লেনদেনও বন্ধ রয়েছে। এমনকি অনেক সরকারি প্রকল্পের সুবিধাও পাওয়া যায় না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…