ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

চাকরি পাওয়ার টেনশনের অবসান SBI এর এই প্ল্যান, আয় করতে পারবেন ৮ লাখ টাকা, জানুন কিভাবে

গ্রাহকদের কথা মাথায় রেখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বর্তমানে একাধিক নতুন নিয়ম চালু করছে। কিছুদিন আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং চালু করেছিল। বলা যেতে পারে গ্রাহকদের ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে নিরন্তন পরিশ্রম করে চলেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের বৃহত্তম ব্যাঙ্কগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। এই ব্যাঙ্ক অনেকেরই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। এবার স্টেট ব্যাঙ্ক নিয়ে এসেছে একটি নতুন স্কিম। যার মাধ্যমে আপনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন। এসবিআই এর এই প্ল্যান জেনে নিলে আপনাকে আর কোনদিন চাকরির জন্য অপেক্ষা করতে হবে না।

আসলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গোটা দেশজুড়ে তাদের এটিএম সম্প্রসারণের কাজ করছে। স্টেট ব্যাঙ্ক এখন এটিএম ফ্র্যাঞ্চাইজি দিয়ে মানুষকে বিপুল পরিমাণ উপার্জনের সুযোগ দিচ্ছে। আপনি যদি এসবিআই এটিএম-এর ফ্র্যাঞ্চাইজি নেন, তাহলে আপনি সহজেই বাড়ি বসে প্রতি মাসে ৬৫ হাজার টাকা আয় করতে পারবেন। হিসেব করে দেখতে গেলে, আপনি প্রতি বছর ৭ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এই সুবিধা নেওয়ার জন্য আপনার আবাসিক এলাকায় খালি জমি থাকতে হবে। তাহলেই আপনি এটিএম ইনস্টলেশনের জন্য আবেদন করতে পারেন।

তবে এর জন্য নির্দিষ্ট কতগুলি শর্ত রয়েছে – আপনার অবশ্যই ৫০-৮০ বর্গফুট জমি থাকতে হবে।এটি অন্য এটিএম থেকে কমপক্ষে ১০০ মিটার দূরে থাকতে হবে। এই জায়গাটি নিচতলায় হওয়া উচিত এবং সকলের ভালো দৃশ্যমানতা থাকা উচিত। এছাড়া সেখানে ১ কিলোওয়াট বিদ্যুৎ সংযোগ ছাড়াও ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ থাকতে হবে। এই এটিএম-এর ক্ষমতা প্রতিদিন প্রায় ৩০০টি লেনদেন হওয়া উচিত। অতএব যেকোন ব্যক্তি এখন খুব সহজেই খালি জমিতে এটিএম বসিয়ে মোটা টাকা আয় করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026